তিনি বলেন, প্রভাবশালী চাঁদাবাজদের ভয়ে সাধারণ মানুষ থানায় অভিযোগ করতে চান না বা সাক্ষ্য দিতে ভয় পান। এই বাধা দূর করতে এবং চাঁদাবাজি নির্মূলে শিগগিরই নতুন আইন আসতে যাচ্ছে। এই আইন পাস হলে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই পুলিশ নিজে বাদী হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে।
আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করতে বলপ্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আর বলপ্রয়োগ না করলে দুর্বল মনে করে মানুষ। গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সমাজে মাদককে প্রতিষ্ঠিত করা হয়েছে। এ পরিস্থিতি নিরসনে কাজ করছে পুলিশ।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে কমিউনিটি পুলিশিং পুলিশের একটি শাখা হিসেবে কাজ করবে।
আইজিপি আরও বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী যৌথ অভিযান চলছে। পাশাপাশি, চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই পুলিশ যাতে স্বপ্রণোদিত হয়ে মামলা করতে পারে, সে ক্ষমতা দিতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হচ্ছে।
চাঁদাবাজির সঙ্গে প্রভাবশালী ব্যক্তি, সন্ত্রাসী কিংবা ক্ষমতাসংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত থাকায় ভয়ে অনেকেই অভিযোগ করতে চান না উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল তথ্য-প্রমাণ ও অপরাধের সূত্র ধরে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে আইন সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।
পুলিশকে মানবিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে জনগণের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন আইজিপি। একই সঙ্গে কমিউনিটি পুলিশিংয়ের ক্ষমতা ব্যবহার করে কেউ সাধারণ মানুষকে হয়রানি বা অর্থ আদায়ের চেষ্টা করলে তা কঠোরভাবে তদারক করা হবে বলে জানান তিনি।
সাননিউজ/বান্না
সুন্দরবন পুর্ব বন বিভাগের পর্যটন স্পট কটকা অভয়ারণ্য এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান ইমরান মুঠোফোনে জানান, গত বুধ, বৃহস্পতি ও শুক্রবারে ৭০ টি পর্যটনবাহী জাহাজে তিন হাজারের অধিক পর্যটক কটকা অফিস পাড় এবং জামতলা সী-বিচ ঘুরে দেখেছেন। কটকায় চিত্রল হরিণ, বানর, শুকর, মদনটাক পাখিসহ বন্যপ্রাণী কাছ থেকে দেখে পর্যটকরা আনন্দিত হচ্ছেন বলে তিনি জানান।
ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) এর সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম কচি বলেন, আগের যে কোন সময়ের তুলনায় অধিক সংখ্যক পর্যটক এখন সুন্দরবনে যাচ্ছেন। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজার ছুটির সাথে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটিতে পর্যটকেরা সুন্দরবন মুখী হয়েছেন। ২০ অক্টোবর থেকে তিন দিন সুন্দরবনে যাওয়ার জন্য টোয়াসের ৭০ টি জাহাজে পর্যটকরা আগাম বুকিং দিয়ে রেখেছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী জানান, টানা তিন মাস সুন্দরবনে প্রবেশাধিকার বন্ধ থাকার পরে ১ সেপ্টেম্বর সুন্দরবন খুলে দেওয়া হয়েছে। সুন্দরবন এখন নতুন করে সেজেছে। সুন্দরবনে হরিণ, বাঘসহ বণ্য প্রাণী বেড়েছে। পর্যটকেরা আসা যাওয়া করছেন। পর্যটকরা নৌযানে বসে মাঝে মধ্যে বাঘকে খাল সাতরে পার হতে দেখছেন। দর্গা পুজার ছুটিতে ব্যপক সংখ্যক পর্যটক সুন্দরবনে যাচ্ছেন বলে ডিএফও জানিয়েছেন।
সাননিউজ/বান্না
শুক্রবার ( ২৩ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, সম্প্রতি ২৪ সালের মাদক মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুল রহিম মোংলা পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার মৃত মজিবুল হকের ছেলে। রহিম তালিকাভুক্ত মাদক কারবারী এমন অভিযোগ রয়েছে। এর আগে গত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর বুধবার রাতে পৌর শহরের শামসুর রহমান সড়কের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছিল মোংলা থানা পুলিশ। ওই সময় তার ঘর তল্লাশি করে বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আব্দুর রহিমের বিরুদ্ধে এর আগেও একাধিকবার মাদক বিক্রির অভিযোগে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার রেকর্ড রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, রহিম বিদেশি মদ হুইস্কি, বিয়ার, ইয়াবা সহ বিভিন্ন সময় বিভিন্ন মাদক বিক্রি করে বলে মোংলায় খুব আলোচিত মাদক কারবারি হিসাবে পরিচিত। মোংলার অনেক তরুণ ও যুবকদের কাছে রহিম মাদক বিক্রি করেন প্রকাশ্যে এমন অভিযোগ রয়েছে তার নামে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন মোংলা সার্কেলের সহকারি পুলিশ সুপার রেফাতুল ইসলাম।
সাননিউজ/বান্না
​ এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এক হাজার চারশত দৌড়বিদ ৪২.১৯৫ কিমি (ফুল ম্যারাথন), ২১.১ কিমি (হাফ ম্যারাথন) এবং ১০ কিমি—এই তিন ক্যাটাগরিতে নারী পুরুষ অংশ নেন।
​পানি সরবরাহ, প্রাথমিক চিকিৎসা ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বিজয়ী অ্যাথলেটদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি সফলভাবে লক্ষ্য অর্জনকারী রানারদের বিশেষ মেডেল ও ই-সার্টিফিকেট প্রদান করা হয়।
ভোর ৪টায় নরসিংদী সরকারি কলেজ গেটের শিক্ষা চত্বর থেকে প্রতিযোগিতাটির সূচনা হয়।
আরশীনগর রেলগেটে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। এবারের ম্যারাথনে ৪২ কিলোমিটারের ফুল ম্যারাথন, ২১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ১০ কিলোমিটারের মিনি ম্যারাথনসহ তিনটি ক্যাটাগরিতে মোট ১ হাজার ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
ভোর ৪টা ৩০ মিনিটে ফুল ম্যারাথন, সকাল ৫টায় হাফ ম্যারাথন এবং ৫টা ৩০ মিনিটে ১০ কিলোমিটারের মিনি ম্যারাথন শুরুর পর বেলা ১১টা পর্যন্ত ৩টি ক্যাটাগরিতে প্রতিযোগীরা দৌড়ে অংশ নেন।পরে নরসিংদী সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন দৌড়বিদ বিজয়ীদের মাঝে মেডেল, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আয়োজক কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান মনির, রেস পরিচালক দৌড়বিদ আক্তারুজ্জামানড়, রেস অ্যাম্বাসেডর দৌড়বিদ খবির উদ্দিন এবং আয়রনম্যান সাকলাইন রাসেল উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে পুরুষ ৭ জন ও নারী ৭ জন করে মোট ৪২ জন এবং বয়স্কদের মধ্যে ৫ জন করে মোট ১০ জনসহ সর্বমোট ৫২ জন বিজয়ী প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
সাননিউজ/বান্না
শনিবার ভোর ৫টায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে গঙ্গামতি সৈকতে গিয়ে শেষ হয় ম্যারাথনটি। আয়োজকদের দাবি, এতে প্রায় ৮ থেকে ৯শ’ পর্যটক অংশ নেন। তবে মনোমুগ্ধকর সমুদ্রসৈকত, সকালের স্নিগ্ধ পরিবেশ ও সূর্যোদয়ের সৌন্দর্য উপভোগ করতে করতে দৌড়ানোর সুযোগ পেলেও আয়োজনে অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ জানান অনেক অংশগ্রহণকারী।
ম্যারাথন শেষে গঙ্গামতি সৈকতে আয়োজন করা হয় পিঠা উৎসবের। বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠার স্বাদ ও ঘ্রাণে উৎসবস্থলে গ্রামবাংলার আবহ তৈরি হলেও মূল আয়োজনের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।
দিনভর ভলিবল, সেলিব্রেটি ক্রিকেট এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আগামীকাল ভোরে সৈকত পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভালের সমাপ্তি হবে।
এর আগে শুক্রবার রাতে চিত্রনায়িকা পূর্ণিমার স্টেজ শো, চিশতি বাউল ও প্রীতম হাসানের সংগীত পরিবেশনা এবং সাদ্দাম মালের কমেডি শো অনুষ্ঠিত হয়। এছাড়া দিনভর ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিচ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
তবে এত আয়োজনের পরও পর্যটন কার্নিভাল ঘিরে প্রত্যাশিত পর্যটকের আগমন ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
তাদের মতে, কার্নিভালকে ঘিরে যে পরিমাণ পর্যটক সমাগমের প্রত্যাশা করা হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। ফলে বিপুল আয়োজনের বিপরীতে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ হয়নি।
অন্যদিকে, অংশগ্রহণকারীদের অভিযোগ, শুধু অনুষ্ঠান আয়োজন করলেই পর্যটন কার্নিভালের সাফল্য নিশ্চিত হয় না; সুষ্ঠু ব্যবস্থাপনা, পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। কুয়াকাটার মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে এমন বড় আয়োজনের ক্ষেত্রে ব্যবস্থাপনার ঘাটতি থাকলে তা পর্যটকদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে।
সাননিউজ/বান্না
শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্রমিক কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিএনপি নেতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৮) (রফিক মোল্লা)। তিনি কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। অপর নিহত পুলিশ সদস্য হলেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান।
এছাড়া এ ঘটনায় আহতরা হলেন—পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাবেদ ওমর এবং গাড়িচালক কনস্টেবল মো. রাব্বি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাত ৩ টার দিকে স্থানীয় মাধক্ষার বাড়ি এলাকার ওহিদ মোল্লা নামের এক ব্যক্তিকে ধরতে অভিযানে যায় পুলিশের একটি দল। ওহিদকে আটক করে থানায় ফেরার পথে কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছান তারা। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে কথা বলছিলেন এসআই মিজানুর রহমানসহ অন্য পুলিশ সদস্যরা। ঠিক সে সময় হঠাৎ করে বেপরোয়া গতির একটি অজ্ঞাতনামা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের সজোরে চাপা দেয়।
এই আকস্মিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম মৃত্যুবরণ করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যসহ অন্যদের উদ্ধার করে দ্রুত স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমান মৃত্যুবরণ করেন। বর্তমানে আহত অপর দুইজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় মাদক কারবারি অহিদ মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আমাদের একজন পুলিশ সদস্যসহ দুজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ঘাতক গাড়িটি বা এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। যেহেতু মৃত্যুর ঘটনা ঘটেছে, তাই এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় কালীগঞ্জে এবং পুলিশ বিভাগে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সাননিউজ/বান্না
​সরেজমিনে বৈলতলা গ্রামে গিয়ে দেখা যায়, যেদিকে দু'চোখ যায় শুধু সবুজের সমারোহ। গ্রামের আঁকাবাঁকা পিচঢালা সরু পথের দুই ধারে এবং চারপাশের প্রতিটি জমিতে গড়ে উঠেছে সারি সারি লেবুর বাগান। নিবিড় সবুজ পাতার আড়াল থেকে উঁকি দিচ্ছে কাগজি, এলাচি, সীডলেস, কলম্বো ও দেশি জাতের লেবু। বাগানের এই চিরহরিৎ দৃশ্য যেমন চোখ জুড়ায়, তেমনি বাতাসে ভেসে আসা লেবুর গন্ধে প্রাণ সতেজ হয়ে ওঠে।
​বাগানগুলোতে এখন চাষি ও শ্রমিকদের তুমুল ব্যস্ততা। কেউ গাছে সার প্রয়োগ করছেন, ডালপালা ছাঁটাই বা সেচ দিচ্ছেন; আবার কেউ শ্রমিক দিয়ে বাগান থেকে লেবু তুলছেন। সংগৃহীত লেবু ঝুড়িতে করে রাস্তার পাশে জমা করা, ছোট-বড় ও পাকা লেবু বাছাই করা এবং চালানের জন্য খাঁচায় ভরে ট্রাকে তোলার কাজে মুখরিত চারপাশ।
​গ্রামের বেশ কয়েকজন স্থানীয় চাষির সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কাছে লেবু চাষ শুধু একটি ফসল উৎপাদন নয়; এটি এখন সংসারের সচ্ছলতা ও আয়-রোজগারের প্রধান অবলম্বন। একসময় একজনের দেখাদেখি অন্যজন বাগান শুরু করেছিলেন। ক্রমান্বয়ে তা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে।
​২৫ বছর ধরে লেবু চাষ করা শাহ আলম (৫০) জানান, তিনি সাড়ে তিন বিঘা জমিতে বাগান করেছেন। তাঁর মতে, ‘একবার লেবুর চারা রোপণ করে ঠিকমতো পরিচর্যা করলে টানা ১০ থেকে ১২ বছর ফলন পাওয়া যায়। বছরে অন্তত চারবার বিপুল পরিমাণ লেবু তোলা যায়। তা ছাড়া সারা বছরই কম-বেশি লেবু বিক্রি করে সংসার চালানো সম্ভব।’ পৌনে দুই বিঘা জমিতে লেবু চাষ করা প্রবীণ কৃষক আব্দুল মালেক (৭৬)-ও একই কথা জানান।
তবে উৎপাদিত ফসলের সঠিক বাজারদর না পাওয়া, রোগবালাই এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়া নিয়ে মাঝেমধ্যে দুশ্চিন্তায় পড়তে হয় বলে জানান কৃষকেরা।
​স্থানীয় সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু বলেন, ‘আমার বাড়িও বৈলতলা গ্রামে এবং আমি নিজেও ৯ বিঘা জমিতে লেবুর আবাদ করেছি। প্রায় ৩০ বছর আগে আমাদের গ্রামের নিজাম উদ্দিন নামের এক সবজি ব্যবসায়ী প্রথম পরীক্ষামূলকভাবে লেবু চাষ শুরু করেছিলেন। লাভজনক হওয়ায় ধীরে ধীরে সবাই এতে যুক্ত হন। বর্তমানে প্রতিদিন এই গ্রাম থেকে লেবু ভর্তি ট্রাক দেশের বিভিন্ন প্রান্তের পাইকারি বাজারে পৌঁছে যায়।’
​এ বিষয়ে সাটুরিয়ার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, চলতি মৌসুমে সাটুরিয়া উপজেলায় মোট ১১০ হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে। এর মধ্যে শুধু বৈলতলা গ্রামেই ৯০ হেক্টর জমিতে লেবু চাষ হচ্ছে। বৈলতলা গ্রামটি এখন জেলাজুড়ে লেবু চাষের অন্যতম মডেল।
​সাটুরিয়া উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া তাবাসসুম বলেন, ‘সাটুরিয়া উপজেলার বৈলতলা গ্রামে সবচেয়ে বেশি লেবু বাগান রয়েছে। এখানে এলাচি, সীডলেস, কলম্বো, কাগজী ও স্থানীয় নানা জাতের লেবু চাষ হয়। গুণগত মান ভালো হওয়ায় এই গ্রামের লেবুর ব্যাপক চাহিদা রয়েছে সারা দেশজুড়ে।’
সাননিউজ/বান্না
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাট উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ জাকির হোসেন।
সভায় জাকির হোসেন বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। নির্বাচিত হলে ভেদুরিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেব।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। স্থানীয় জনগণও তাঁকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বলে দাবি করেন এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে জাকির হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এসব ত্যাগ, শ্রম ও রাজনৈতিক অবদান বিবেচনায় নিয়ে বিএনপি তাঁকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেবে বলে তিনি শতভাগ আশাবাদী।
দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষের উৎসাহে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
নির্বাচিত হলে ভেদুরিয়া ইউনিয়নকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে জাকির হোসেন বলেন, ভবিষ্যতে এ ইউনিয়নে শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এতে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ব্যবসায়ীরা যাতে নির্ভয়ে এলাকায় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন, সে জন্য তাঁদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ডাকাতি প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন তিনি। স্থানীয় মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ভেদুরিয়া ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করাই তাঁর লক্ষ্য।
মতবিনিময় সভায় ভেদুরিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভা শেষে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফজলুল হক গরামীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালাম মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ মাঝিসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. রাসেল।
সাননিউজ/বান্না
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীদের সূত্রের বরাতে জানা যায়, গত ৪ অক্টোবর বিকেল ৫টার দিকে এক ব্যক্তি তাঁর অসুস্থ ও অন্তসত্ত্বা বোনকে রিকশায় করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে ভর্তি করার পরপরই রোগীকে একা ফেলে তিনি কেটে পড়েন। কিছুক্ষণের মধ্যেই ওই নারীর তীব্র খিঁচুনি শুরু হলে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।
পরিস্থিতি আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ডা. সোনালী দ্রুত রোগীকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণের সিদ্ধান্ত নেন এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। তবে রোগীর সাথে যাওয়ার মতো কোনো স্বজন না থাকায় চরম বিপাকে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসেন এক স্থানীয় স্বেচ্ছাসেবক। তিনি রোগীর পরিচয় শনাক্ত ও স্বজনদের খোঁজতে অন্তত ২৫-৩০ জনের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে ওই নারীর দুই ভাইয়ের সন্ধান মেলে। স্বেচ্ছাসেবক তাঁদের জেলা সদর হাসপাতালে যাওয়ার অনুরোধ জানান এবং চিকিৎসার সমস্ত খরচ বহনের আশ্বাস দেন।
চিকিৎসকের অনুরোধে শেষ পর্যন্ত ওই স্বেচ্ছাসেবক এবং কমলগঞ্জ হাসপাতালের নার্স স্মৃতি নিজেরাই রোগীর সাথে অ্যাম্বুলেন্সে জেলা সদরের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু জেলা সদর হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে ওই নারীর প্রসূতি ব্যাথা তীব্র আকার ধারণ করে। অ্যাম্বুলেন্সের ভেতরেই নার্স স্মৃতির সহায়তায় সন্তান প্রসব হলেও নবজাতকটি মৃত অবস্থায় জন্ম নেয়।
পরে জেলা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হলে নার্স ও মিডওয়াইফরা দ্রুত প্রসূতির চিকিৎসা শুরু করেন। সে সময় জটিলতা দেখা দিলে নার্স স্মৃতি চিকিৎসায় সক্রিয় সহযোগিতা প্রদান করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার দিন অ্যাম্বুলেন্স ছাড়ার ঠিক মুহূর্তে ওই নারীর বৃদ্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী বাবা হাসপাতালে এসে পৌঁছান। কিন্তু শারীরিক অক্ষমতা এবং চলাফেরায় লাচার হওয়ায় সংকটময় এই পরিস্থিতিতে তাঁর পক্ষে কার্যকর কিছু করা সম্ভব ছিল না।
পরদিন ৫ অক্টোবর স্বজনেরা ওষুধের জন্য আর্থিক সহায়তা চাইলে ওই স্বেচ্ছাসেবক পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। ঘটনাটি শুনে ওই কর্মকর্তা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি ৬ অক্টোবর বিকেলে নিজে উপস্থিত হয়ে চিকিৎসার খরচ বাবদ অর্থ সহায়তা দেন এবং উন্নত চিকিৎসা ও জরুরি রক্তের ব্যবস্থা করার কথা জানান। এ সময় কৌশলে কেটে পড়া রোগীর ছোট ভাইকে ধরে আনার চেষ্টা করা হলে তিনি পালিয়ে যান,তবে বড় ভাইকে এনে ওই কর্মকর্তার সঙ্গে কথা বলানো হয়।
দারিদ্র্য ও নথিশূন্যতায় দিশেহারা পরিবার: গত ২২ অক্টোবর সন্ধ্যায় ওই নারীর বাড়িতে গিয়ে দেখা যায় চরম দারিদ্র্যের করুণ চিত্র। মাত্র ৭ ফুট বাই ৯ ফুটের একটি ছোট ঘরে বসবাস করে পুরো পরিবার। ঘরটি জরাজীর্ণ বাঁশের চৌকি, এক কোণায় রান্নার চুলা আর ছেঁড়া কাপড়ের আলনা ছাড়া কিছুই নেই। প্রতিবেশীদের দেওয়া চাল ও খাবারে কোনোমতে জীবন বাঁচিয়ে রাখছেন তাঁরা।
পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, ওই নারীর প্রথম পক্ষের ৯-১০ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। চরম দারিদ্র্যের কারণে সে কখনো স্কুলেও যেতে পারেনি। এমনকি নাম লিখতে বা গণনা করতেও জানে না। স্বেচ্ছাসেবক ওই শিশুটিকে বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন।
পাশাপাশি জানা গেছে, ওই নারীর দ্বিতীয় স্বামী (যিনি মৃত নবজাতকের বাবা) তাঁর জাতীয় পরিচয়পত্র পুড়িয়ে ফেলেছেন। এমনকি তাঁর বৃদ্ধ বাবা-মায়েরও কোনো জাতীয় পরিচয়পত্র নেই। ফলে দারিদ্র্যের পাশাপাশি প্রয়োজনীয় আইনি কাগজের অভাবে চরম আইনি ও সামাজিক জটিলতায় দিন কাটাচ্ছে পরিবারটি।
ঘটনা প্রসঙ্গে ওই তরুণ স্বেচ্ছাসেবক জানান, ‘আমি আমার সাধ্যমতো পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। কিন্তু এককভাবে এত বড় অভাবের সমাধান সম্ভব নয়। শিশুটির শিক্ষার দায়িত্ব আমি নেব। তবে সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষজন এগিয়ে এলে এই নিঃস্ব পরিবারটির দুর্দশা কিছুটা হলেও লাঘব হতে পারে।’
মানবিক এই পুরো প্রক্রিয়ায় চিকিৎসক ডা. সোনালী, নার্স স্মৃতি, অ্যাম্বুলেন্সচালক, স্থানীয় আনোয়ার এবং নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তার মহানুভবতা ও জরুরি পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত কুড়িয়েছে।
সাননিউজ/বান্না
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পৌর শহরের উত্তর কলিমাবাদ এলাকার আরজু ভিলা নামের ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর সঙ্গে একই ফ্ল্যাটে থাকা এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির মালিক লন্ডন প্রবাসী আরজু মিয়ার ছেলে রাসেল মিয়া। শুক্রবার বিকেলে ওই ভবন থেকে হঠাৎ নিচে পড়ে যান নারী। বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ওই নারী ও তার সঙ্গে থাকা যুবকের পূর্ণাঙ্গ পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, নিহত নারী ও ওই যুবক অনলাইন অ্যাপের মাধ্যমে ফার্নিচারসহ ফ্ল্যাটটি ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করছিলেন।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সময় ফ্ল্যাটে থাকা যুবককে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পূর্ণাঙ্গ তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
সাননিউজ/বান্না
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে মাহবুব হাসান সোহাগকে এর আগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় মাহবুব হাসান সোহাগ বলেন, পরবর্তীতে দলের কোনো নির্দেশনা অমান্য করব না। দলীয় শৃঙ্খলা মেনে চলব এবং দলের পক্ষে কাজ করব।
এছাড়াও একই সংবাদ বিজ্ঞপ্তিতে যশোরের মনিরামপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মুক্তার হোসেন এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা যুবদল নেতা হাবিবুর রহমান ফারুকের বহিষ্কারাদেশ ও অব্যাহতির আদেশ প্রত্যাহারের কথাও জানানো হয়।
সাননিউজ/বান্না
লিখিত বক্তব্যে জুয়েনা আক্তার বলেন, ওয়ার্ক পারমিটের জন্য আব্দুল কাইয়ুম রুমন এর কাছে জুয়েনা আক্তার, রুমেনা বেগম, আতিকুল ইসলাম, লিপি আক্তার, কামরান হোসাইন, বাবুল মিয়া ও মোঃ জয়নুল ইসলাম ৭ জন মিলে ২ কোটি ৬ লাখ টাকা প্রদান করি।’
তিনি বলেন, ‘আব্দুল কাইয়ুম রুমনের সাথে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ৩'শত টাকার স্ট্যাম্পে চুক্তিপত্র হয়েছে এবং সে আমাদেরকে বিভিন্ন ব্যাংকের চেক দিয়েছে। চুক্তিপত্র অনুযায়ী উক্ত তারিখ থেকে ০২ (দুই) মাস সময় নিবেন বলে চুক্তিবদ্ধ হয়। যদি নির্ধারিত মেয়াদের মধ্যে আব্দুল কাইয়ুম রুমন, ভিসা করতে ব্যর্থ হন তাহলে আমাদের নিকট থেকে নেওয়া টাকা ক্ষতি পূরণসহ ফেরত দিতে বাধ্য থাকিবেন। এখন প্রায় ৩ বছর হয়ে গেছে। ৩ বছরের মধ্যে আমাদের টাকা ফেরত দেয়নি, আমরা টাকা চাইতে গেলে আব্দুল কাইয়ুম রুমন আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে থাকে। ২৪ এর ৫ আগষ্ট এর আগে আমরা টাকা চাহিলে আমাদের সাথে কিছুটা ভালো ব্যবহার করতো, কিন্তু একাধিক বার সময় নেওয়ার পরও আমাদের টাকা দিতে ব্যর্থ হন তিনি। বিষয়টি উনার ভাইকে অবগত করিলে উনিও ৫ আগষ্ট-২০২৪ এর আগে আমাদেরকে অনেক আশা দিয়েছেন। কিন্তু এখন ফোন দিলে ফোন আর ধরেন না। যদিও রুমন কয়েক বার ফোন দিলে ফোন ধরে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে থাকেন। উনার বাসায় গেলে কাজের লোক দিয়ে বলেন তিনি বাসায় নায় বলে আমাদেরকে বাসা থেকে বিধায় করে দেওয়া হয়। আব্দুল কায়ুইম রুমন এর ভাইয়ের সাথে হঠাৎ দেখা হলে তিনিও এ বিষয়ে কথা বলতে চান না এবং আমাদেরকে অবহেলার মুখে এরিয়ে চলে যাচ্ছেন ‘
তিনি আরও বলেন, ‘আমরা লেখা পড়া করেছি, স্বপ দেখেছি বিদেশ যাবার, সংসারে হাল দরার, সে জন্য আমরা কেই জায়গা জমি বিক্রি করে, কেউ সুদে, কেউ ব্যাংক লোন নিয়ে আব্দুল কাইয়ুম রুমনকে টাকা দিয়েছি। ৩ বছরে ব্যাংক লোন, ব্যাক্তি সুদ দিগুন বেরে যায়। এখন আমাদের সংসার টিকানো মুশকিল হয়ে দাড়িয়েছে। আমাদের সংসায় ভেংগে গেলে আমরা কোথায় দাঁড়াবো। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের দিন থেকে আগামী ১ সপ্তাহর মধ্যে আমাদের টাকা না দিলে আমরা মৌলভীবাজার জেলা প্রসাশক মাধ্যমে বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লিখিত আকারে বিষয়টি জানাবো। তার পরেও যদি কাজ না হয় তাহলে আমরা সবাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করবো। আর দেখা করতে না পারলে গণভবনের সামনে ব্যানার, পে-কার্ড নিয়ে দাঁড়াবো, আমরা আশা করি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের বিষয়টি দেখে দিবেন।’
অর্থের হিসাব: মো: জয়নুল ইসলাম ২১ লাখ, জুয়েনা আক্তার ৪০ লাখ, রুমেনা বেগম ১২ লাখ, আতিকুল ইসলাম ৩৬ লাখ, বাবলু মিয়া ৩৫ লাখ, লিপি আক্তার ৩১ লাখ, কামরান হোসাইন ৩১ লাখ, মোট- ২ কোটি ৬ লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোর্গীদের মা, বাবা আত্মীয় স্বজন তাদের এলাকার গর্নমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সাননিউজ/বান্না
আজ শুক্রবার বিকেলে শহরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও কাউন্সিল ছাড়াই নেতৃত্ব নির্বাচন করায় এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে বিএনপিকে উদ্দেশ্য করে দলটির বিভিন্ন নেতার সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, বিএনপি যেখানে জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে রাজনীতি করে, সেখানে এনসিপি কোন আদর্শ ধারণ করছে তা স্পষ্ট নয়।
রাশেদ খাঁনের দাবি, দলের নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এমন কিছু ব্যক্তিকে আনা হয়েছে যাদের বিরুদ্ধে অতীতে নানা বিতর্ক ও অভিযোগ রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, নৈতিক ও গ্রহণযোগ্য নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন না করে বিতর্কিতদের সামনে আনা হয়েছে।
এনসিপির নেতৃত্ব গঠনে জামায়াতের প্রভাব রয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। তার মতে, কোনো রাজনৈতিক দলকে যদি অন্য একটি দলের অনুমোদন বা সমর্থনের ওপর নির্ভর করে সাংগঠনিক কাঠামো সাজাতে হয়, তবে সেই দলের স্বাধীন রাজনৈতিক পরিচয় প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর মাধ্যমে এনসিপি এমন এক রাজনৈতিক অবস্থান নিয়েছে, যা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তির সঙ্গে সখ্যতার ইঙ্গিত বহন করে। এ কারণে দলটির শীর্ষ নেতাদের নিজেদের রাজনৈতিক অবস্থান জনগণের সামনে পরিষ্কার করার পরামর্শ দেন তিনি।
জামায়াতে ইসলামীর আদর্শ নিয়েও কঠোর মন্তব্য করেন রাশেদ খাঁন। তার অভিযোগ, ধর্মীয় আবেগকে কেন্দ্র করে মানুষকে যে বার্তা দেওয়া হয়, তা বাস্তবে বিভ্রান্তিকর এবং সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণার শামিল।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতাকর্মী, ছাত্রদলের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শনিবার (২৪ অক্টোবর) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে লঘুচাপটি নিম্নচাপে এবং পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। আগামী তিন থেকে চার দিন পর্যন্ত সিস্টেমটির শক্তি বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
বর্তমানে সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্রের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার। দমকা হাওয়ার সময় এই গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। এর প্রভাবে মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সাগর ক্রমেই উত্তাল হয়ে উঠছে।
গভীর সাগরে মাছ ধরার নৌযান চলাচলে সতর্কতা
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে তখনো আনুষ্ঠানিক কোনো সতর্কসংকেত জারি করা হয়নি। তবে পরিস্থিতির পরিবর্তনে সতর্কসংকেত জারি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এ অবস্থায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূল থেকে ১৫০ কিলোমিটারের বেশি দূরে গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলেদের উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
ভারতের উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা
সিস্টেমটির সম্ভাব্য গতিপথ বিশ্লেষণ করে বিডব্লিউওটি জানিয়েছে, এটি আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। পরে শক্তি সঞ্চয় করে পশ্চিম দিকে মোড় নেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে এটি সর্বোচ্চ শক্তি অর্জন করতে পারে।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সিস্টেমটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এর চূড়ান্ত শক্তিমাত্রা সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
বিডব্লিউওটির পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত হানতে পারে—এমন আশঙ্কা আপাতত দেখা যাচ্ছে না। বরং আগামী ২৮ অক্টোবরের দিকে এটি ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা দক্ষিণ ওডিশা উপকূলের কাছাকাছি আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সম্ভাব্য গতিপথ ও সময় আবহাওয়াবিষয়ক পরবর্তী তথ্যের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে।
২৭ অক্টোবর থেকে বাড়তে পারে বৃষ্টি
ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশে আঘাত না হানলেও এর পরোক্ষ প্রভাবে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে। বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ বা ২৮ অক্টোবর থেকে বাংলাদেশে বিস্তৃত বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ১ নভেম্বর পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও এর পরিমাণ তুলনামূলক কম হতে পারে।
তবে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ, শক্তি ও বৃষ্টিপাতের পরিমাণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস ও সরকারি সতর্কবার্তা অনুসরণ করা জরুরি।
সান নিউজ/ রাব্বি
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সিফাতুনের শাশুড়িসহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছে তাঁর পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, চন্দনাইশ পৌরসভার বাসিন্দা মো. নুরের মেয়ে সিফাতুনের প্রায় পাঁচ মাস আগে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব কুসুমপুরা গ্রামের দুবাইপ্রবাসী মো. তারেকের (২৬) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর স্বামী প্রবাসে থাকায় তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।
সিফাতুনের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো। গত ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মা জুহিনুর আক্তার (৫৫) মেয়ের শ্বশুরবাড়িতে হাতে তৈরি কিছু নাস্তা নিয়ে যান। নাস্তার পরিমাণ কম হওয়াকে কেন্দ্র করে সেখানে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে সিফাতুনের শাশুড়ি রিজিয়া বেগম (৬০) তাঁর মাকে মারধর করেন বলে অভিযোগ করেছে পরিবার। একই সময় রাশেদা বেগম (৫৫) ও সুমি আক্তার (৫২) সিফাতুনের চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারধর করেন বলেও অভিযোগ উঠেছে। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে মা ও মেয়েকে উদ্ধার করেন।
পরিবারের সদস্যরা জানান, ওই রাতেই সিফাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে টানা নয় দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দুপুর দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় গত ১৪ অক্টোবর পটিয়া থানায় লিখিত অভিযোগ করেন সিফাতুনের মা জুহিনুর আক্তার। অভিযোগে তাঁর মেয়ের শাশুড়িসহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, গত ১৪ অক্টোবর ওই গৃহবধূকে মারধরের অভিযোগে একটি লিখিত আবেদন পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর বিষয়টিও তিনি জেনেছেন। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সান নিউজ/ রাব্বি
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে হোটেলের পার্কিং এলাকায় আগুন দেখা যায়। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনীর সদস্যরা। হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় প্রায় আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে পার্কিং জোনে থাকা একটি জেনারেটরসহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটির কারণে জেনারেটর থেকে আগুনের উৎপত্তি হতে পারে। তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
হোটেল কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও জরুরি নিরাপত্তা ব্যবস্থা ছিল। কর্মীদের তাৎক্ষণিক তৎপরতার কারণে অতিথিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা গেছে।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকজন পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনার অল্প সময়ের মধ্যেই কক্সবাজারের আরেকটি হোটেলে আগুন লাগার ঘটনায় পর্যটননির্ভর এই অঞ্চলের আবাসন খাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, হোটেল ও রিসোর্টগুলোতে অগ্নিনির্বাপণ সরঞ্জামের কার্যকারিতা, বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা, জেনারেটরের রক্ষণাবেক্ষণ এবং জরুরি বহির্গমন ব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করা প্রয়োজন। একই সঙ্গে কর্মীদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষিত রাখার ওপরও গুরুত্বারোপ করা হচ্ছে।
যদিও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবুও সাম্প্রতিক সময়ে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা পর্যটক ও সংশ্লিষ্টদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও নিয়মিত নিরাপত্তা পরিদর্শনের দাবি জোরালো হচ্ছে।
বিচ কার্নিভাল উপলক্ষে আজ শুক্রবার কুয়াকাটার সমুদ্রসৈকত ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে ছিল উপচে পড়া ভিড়। পূজার ছুটি শেষ হলেও কার্নিভালকে কেন্দ্র করে পর্যটকদের আগমন অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, দুই দিনের এই আয়োজনে কয়েক লাখ পর্যটক কুয়াকাটা ভ্রমণ করতে পারেন।
সমুদ্রের নোনা জলে গোসল, সৈকতে খেলাধুলা, ছবি তোলা ও পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটাতে দেখা গেছে দর্শনার্থীদের। সৈকতের জিরো পয়েন্ট ছাড়াও লেম্বুর বন, তিন নদীর মোহনা, ঝাউবন, গঙ্গামতি, শুঁটকি পল্লী ও লাল কাঁকড়ার চরে পর্যটকদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগের পাশাপাশি কার্নিভালের নানা আয়োজন ভ্রমণপিপাসুদের আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে।
কার্নিভালকে সামনে রেখে পুরো কুয়াকাটাকে সাজানো হয়েছে উৎসবের আমেজে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সৈকত এলাকায় স্থাপন করা হয়েছে তোরণ, ব্যানার, ফেস্টুন ও এলইডি ডিসপ্লে। দুই দিনব্যাপী এ আয়োজনে বিচ ফুটবল, বিচ ম্যারাথন, ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুঁথিপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল সংগীত, বিচ ভলিবল, সেলিব্রিটি ক্রিকেট, ফ্যাশন শো এবং আতশবাজির মতো নানা কর্মসূচি রাখা হয়েছে।
বিচ কার্নিভালের রঙিন আয়োজনে কুয়াকাটায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। পর্যটকদের ঢল সামাল দিতে প্রশাসনের পাশাপাশি পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরাও ব্যস্ত সময় পার করছেন। সৈকতজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ক্রীড়া আয়োজনকে কেন্দ্র করে পর্যটন শহরটি পরিণত হয়েছে এক প্রাণচঞ্চল মিলনমেলায়। তবে পর্যটক সমাগম বাড়ার সঙ্গে সঙ্গে আবাসন সংকট ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগও সামনে আসছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের অংশগ্রহণের কথা রয়েছে। পাশাপাশি স্থানীয় শিল্পীরাও পরিবেশনা করবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমে অংশগ্রহণের জন্য বিপুলসংখ্যক দর্শনার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন।
কার্নিভাল আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে পর্যটকদের ব্যাপক উপস্থিতিতে কুয়াকাটার অধিকাংশ হোটেল, মোটেল ও রিসোর্টের কক্ষ আগেই বুকিং হয়ে গেছে। ফলে পূর্বনির্ধারিত বুকিং ছাড়া আসা অনেক পর্যটককে আবাসন সংকটে পড়তে হয়েছে। অতিরিক্ত চাহিদার সুযোগে কিছু সেবা খাতে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগও উঠেছে। বিশেষ করে পরিবহন ভাড়া, খাবার এবং কিছু বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন পর্যটক।
তবে হোটেল মালিকদের সংগঠনের দাবি, সংগঠনের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো নির্ধারিত ভাড়াতেই কক্ষ ভাড়া দিচ্ছে। কোনো অনিয়মের ঘটনা ঘটলে প্রশাসনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ, নৌ-পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস, মেডিক্যাল টিম ও তথ্যসেবা কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পর্যটকদের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ কিংবা অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কার্নিভালকে ঘিরে আগত দর্শনার্থীদের নিরাপদ ও আনন্দময় অভিজ্ঞতা নিশ্চিত করতেই প্রশাসনের এই বাড়তি তৎপরতা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে স্থানীয় শ্রমিকরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছিলেন এসময় দেওয়ালের ওপর সাপটি দেখতে পান।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সকাল ১১টার দিকে আশিদ্রোন ইউনিয়নের রাধানগর এলাকায় রাস্তার পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় একটি দেওয়ালের ওপর অজগর সাপটিকে দেখতে পেয়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরবর্তী শ্রীমঙ্গল টুরিস্ট পুলিশের সাব-ইনস্পেক্টর (এসআই) বসু দেব ঘটনাটি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদ্বীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর অজগর সাপটিকে নিরাপদ আশ্রয়ে ফেরাতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
সাননিউজ/বান্না
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস্) মো. কামরান হোসেন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গ্রেপ্তারকৃত খাইরুদ্দিন মোল্লা মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের মতলব মোল্লার ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, খাইরুদ্দিন মোল্লার বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগষ্টে ছাত্র হত্যা মামলাসহ বিস্ফোরক দ্রব্য আইনে চারটি এবং মারামারির তিনটি মামলা রয়েছে। ছাত্র হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সূত্রে আরও জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় থেকে খাইরুদ্দিন মোল্লা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে বসবাস করতেন। নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সহযোগী হিসেবে কাজ করতেন।
সাননিউজ/বান্না
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে ইস্তারঘাট বাজারে এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ও সচেতন নাগরিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এলাকাবাসির দাবি ধানকুঁড়া রিসোর্টে চালুকৃত মাদক ব্যবসা, জুয়া ও সকল প্রকার অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা। এলাকার যুবসমাজ ও নৈতিকতা রক্ষায় বিতর্কিত এই রিসোর্টটি স্থায়ীভাবে সিলগালা ও বন্ধ ঘোষণা করা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইস্তারঘাট এলাকার ধানকুঁড়া রিসোর্টকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কতিপয় অসাধু চক্র নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর ফলে এলাকার উঠতি বয়সী যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং স্থানীয় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। এলাকার পরিবেশ নষ্টকারী এ ধরনের অপতৎপরতা কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
এ সময় স্থানীয় ক্ষুব্ধ জনতা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জানান, যদি অবিলম্বে এই রিসোর্টের অবৈধ কার্যক্রম বন্ধ করা না হয়, তবে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মোহাম্মদ অন্তর, সেলিম আকন্দ, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সফিউদ্দিন, মাহবুব আলম, জাকির হোসেন মাস্টার, বিল্লাল হোসেন, হৃদয় তালুকদার প্রমূখ।
সাননিউজ/বান্না