সারাদেশ

ভোলায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরকে সংবর্ধনা  

ভোলা প্রতিনিধি

মেধাবী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ভোলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে শিক্ষা সম্মাননা দিয়েছে জাতীয় বন্ধুজন পরিষদ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে ভোলার সাবেক মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহজাহানের বাসভবন প্রাঙ্গণে এ উপলক্ষে সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি তাদের সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতাও অর্জন করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের সম্মাননা আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং নিজেদের লক্ষ্যে পৌঁছাতে উৎসাহিত করবে।

জাতীয় বন্ধুজন পরিষদ, ভোলার উদ্যোগে ভোলা পৌরসভার অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়।

জাতীয় বন্ধুজন পরিষদ, ভোলার প্রধান সমন্বয়ক আসিফ আলতাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক আলহাজ মিয়া মোহাম্মদ ইউনুস, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ভিপি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্যসচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সম্মাননা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

জাতীয় বন্ধুজন পরিষদ ভোলার প্রধান সমন্বয়ক আসিফ আলতাফ জানান,ভোলা একটি ছোট্ট পৌর শহরের বাচ্চাদের খুব ভালো রেজাল্ট করেছে। সবাই ভবিষ্যতে ভালো জায়গায় যাবে। তারা যেন আমাদের ছোট্ট শহরটিকে ভুলে না যায়। আমাদের শিক্ষার্থীদের স্মৃতি চারন করার মতো তেমন কিছু নেই। তারা আজীবন কন্টেকটারী,রাজনীতি, ঘুষ খোরদের ঘুষ খাওয়া দেখেছে। তাদের মধ্যে এক ধরনের বিরুপ ধারনা হতে পারে। তাই শিক্ষার্থীরা যেন ভোল স্মৃতি নিয়ে বেরে উঠে তাই তাদের জন্য এমন সুন্দর আয়োজন করার চেষ্টা করা। তারা আজীবন এই স্মৃতি টুকু মনে রাখবে। আমরা চাই ভবিষ্যতে সবাই মেধাবী জাতি গড়তে সবাই এগিয়ে আশা উচিত।

শিক্ষার্থীরা জানান, বন্ধুজন এর এই ধরনের আয়োজন ভবিষ্যতে আমাদের আরো ভালো ফলাফল করতে অনুপ্রেরণা জোগাবে। তাই এই অর্জন শিক্ষার্থীরা তাদের বাবা-মা কে উৎসর্গ করে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

শ্রীমঙ্গলে অক্ষত অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্...

ঘরেই তৈরি করুন রকমারি সুস্বাদু নিমকি

বিজয়া দশমী মানেই রসগোল্লা, সন্দেশ আর হরেক রকমের মিষ্টির সমাহার। চন্দ্রপুলি, ত...

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে ভালুকায় মানববন্ধন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তার...

ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে অন্ধকারে জিমি অ্যান্ডারসন

আন্তর্জাতিক আঙিনাকে আগেই বিদায় জানানো ইংলিশ পেস বোলিং কিংবদন্তি জেমস অ্যান্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা