২৫ সেপ্টেম্বর শুক্রবার, কেমন যাবে আপনার দিনটি!
আর্টস

২৫ সেপ্টেম্বর শুক্রবার, কেমন যাবে আপনার দিনটি!

সান নিউজ ডেস্ক:

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): বিদেশ ভাগ্য আজ বলবান হয়ে উঠবে। ভাগ্য উন্নতির জন্য দূরদেশ গমন শুভ। ধর্মীয় ও আধ্যাত্মিকতা আপনাকে আকর্ষণ করবে। আত্মীয়র দ্বারা বিদেশে চাকুরির সুযোগ চলে আসতে পারে। পিতার ঐকান্তিক প্রচেষ্টায় চাকরি পাওয়ার তদবিরে অগ্রগতি হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): সাংসারিক ব্যয়ের ক্ষেত্রে অবশ্যই মিতব্যায়ী হতে হবে। নিজের ভয়কে জয় করতে না পারলে সফলতা ধরা দেবে না। পাওনাদারকে টাকা পরিশোধের চেষ্টা করুন। সাবধানে থাকবেন। পুলিশি ঝামেলা পারত পক্ষে এড়িয়ে চলুন।

মিথুন রাশি(২১ মে-২০ জুন): দাম্পত্য ক্ষেত্রে চলতে থাকা ভুল বুঝাবুঝি পরস্পরের প্রতি সন্দেহের অবসান হতে শুরু করবে। ব্যবসায় পুঁজি হারিয়ে সর্বস্বান্ত হওয়ার পথে যারা এগিয়ে, তাদের জন্য খুশির সংবাদ আসতে পারে। নতুন কোনো ব্যবসায়ীক বিনিয়োগে আশানুরূপ লাভের সুযোগ তৈরি হবে। জীবন সাথীর দূরদর্শী সিদ্ধান্তে উপকৃত হতে পারবেন।

কর্কট রাশি(২১ জুন-২০ জুলাই): কর্ম নিয়ে চলতে থাকা অজানা ভয় আতঙ্ক শেষ হয়েছে। এখন দিন এসেছে নিজের যোগ্যতা ও প্রয়োজনীয়তা জানানোর। সহকর্মী কারো কারো ভ্রাতৃ-সুলভ আচরণের কারণে সকল ঝামেলা কাটিয়ে উঠতে পারবেন। কাজের লোকেদের সাথে প্রয়োজনে কঠোর আচরণ করতে হবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট): প্রেমিক প্রেমিকাদের সকল প্রতিকূলতা কাটিয়ে উঠে সকল ভেদাভেদ ভুলে মিলিত হওয়ার দিন। প্রেমের শক্তির কাছে জগতও নতি স্বীকার করতে বাধ্য। অভিনয় ও নৃত্য শিল্পীদের আজ নিজের কাজের জন্য সম্মানিত হওয়ার সুযোগ আসবে। সৃজনশীল কাজের সাথে আপনার নিবিড় সম্পর্ক আপনাকে সফল করবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : পারিবারিক জীবনের ছোট ছোট প্রত্যাশা গুলো পূরণে পরিবারের সদস্যদের সহযোগিতায় মুগ্ধ হবেন। গৃহ আবাসন ও যানবাহন লাভে আত্মীয়দের পূর্ণ সাহায্য পাওয়ার সম্ভাবনা। গৃহস্থালি কাজ কর্মের জন্য মায়ের কাছে হাত পাততে হতে পারে।

তুলা রাশি(২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : বৈদেশিক কাজে চলতে থাকা ঝামেলা গুলো দূর হয়ে যাওয়াতে নিজের প্রতি আস্তা বৃদ্ধি পাবে। নিজের মেধা ও যোগ্যতা দিয়েই মিডিয়াতে নিজের অবস্থান শক্ত করতে পারবেন। ছোট ভাই বোনের পারিবারিক জীবন নিয়ে দুশ্চিন্তা যাবে কেটে। অনলাইনে কোনো পণ্য ক্রয় করার সুযোগ রয়েছে।

বৃশ্চিক রাশি(২৩ অক্টোবর-২১ নভেম্বর): আর্থিক জটিলতা কাটে যাওয়ায় সঞ্চয়ের পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যেতে পারেন। খাদ্য দ্রব্য উৎপাদন ও বিপণন এর কাজে আশাতীত লাভের মুখ দেখতে পারেন। কোনো আপ্যায়নে নিমন্ত্রিত হওয়া সৌভাগ্যের বিষয়।

ধনু রাশি(২২ নভেম্বর-২০ ডিসেম্বর): নিজের মধ্যকার প্রগতিশীল চিন্তা ভাবনাগুলো আবার জাগ্রত হবে। হীনমন্যতা কাটিয়ে উঠতে চেষ্টা করতে হবে। তাই পাছে লোকে কি বলে এ চিন্তা ঝেড়ে ফেলুন। শারীরিক ও মানসিক প্রশান্তিই বড়।

মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি): প্রবাসে যাওয়ার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যেতে পারবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আশানুরূপ লাভের সম্ভাবনা। বিদেশী কারো সহায়তায় আজ বিদেশ সংক্রান্ত কাজে সফল হওয়ার যোগ। দৈনন্দিন ব্যয় নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। অপ্রয়োজনীয় কেনাকাটা আপনার দারিদ্রতাকে আমন্ত্রণ জানাবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বাড়তি আয় রোজগারের নতুন নতুন সুযোগ আসবে। যদি একটি সুযোগকেও কাজে লাগাতে পারেন তাহলে আর্থিকভাবে সবল হতে সময় লাগবে না। বন্ধু বা বড় ভাই এর সহায়তায় গৃহ অশান্তির সমাধান হয়ে যাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): নিজের কর্তব্যজ্ঞান আপনাকে আজ সকল বাধা অতিক্রম করে সফল হতে সহায়তা করবে। সাংগঠনিক কর্মকাণ্ডে হবেন প্রশংসার দাবিদার।পিতার দোয়া ও আশীর্বাদ আপনাকে সফল হতে সাহায্য করবে। কর্ম সংক্রান্ত পরীক্ষায় সফল হবেন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা