আর্টস

কী আছে ভাগ্যে, রইল রাশিফলে

সান নিউজ ডেস্ক : আজকের দিনে কোন বিষয়ে সাবধান থাকতে হবে, অধিক মনোযোগী থাকতে হবে বা কী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কী বাধা আসতে পারে ইত্যাদি জানতে পারবেন। এবার চলুন রাশি অনুসারে দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থান কী বলছে—

মেষ রাশি : মনকে আনন্দে রাখুন ও দৃঢ় প্রত্যয়ী হন। কর্মস্থলে পদস্থদের কাজে লাগানোর চেষ্টায় সফলতা পেতে পারেন। আজ জমি সংক্রান্ত পুরনো কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যেখানেই যান আপনার নিজের মতামত প্রকাশে কোনো দ্বিধা করবেন না।

বৃষ রাশি : একটু ছোট স্বাধীনতা আপনার জীবনকে অনেক উপরে নিয়ে যেতে পারে। আপনার জন্য আজ আর বেশি কিছু লিখব না, শুধু একটি প্রবাদ মনে করিয়ে দিচ্ছি; “ফল ভর্তি গাছ সদাই ঝুঁকে থাকে”। অধীনস্থ কেউ আজ আপনাকে ভুলিয়ে ভালিয়ে নিজের কাজ আদায় করতে গিয়ে আপনাকে কিছুটা বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। প্রতিটি পদক্ষেপেই সাবধান থাকলে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

মিথুন রাশি : আপনি আপনার সন্দেহকে একপাশে সরিয়ে রেখে ইচ্ছা শক্তিকে আরও প্রবল করে অকপটে মানসিক শক্তিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যান। আজ ব্যবসায়িক কোনো চুক্তিপত্রে স্বাক্ষর করার আগে বিশ্বস্ত ও অভিজ্ঞদের মতামত নিতে দ্বিধা করবেন না। বিপরীত লিঙ্গের কারও সহায়তায় পুরনো কোনো জটিলতার অবসান হতে পারে।

কর্কট রাশি : আপনার সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্যগুলোর উপর বিশেষ দৃষ্টি রাখুন এবং শৃঙ্খলার সঙ্গে যতটা সম্ভব কাজকে এগিয়ে নিয়ে যান। নিজ সম্পর্কে ধারণা আরও উজ্জ্বল করুন। নিজের প্রয়োজন কিছুটা হ্রাস করুন। যাত্রা শুভ।

সিংহ রাশি : বিনোদন খুব একটা শুভ নয়। অন্যের সেবা করার জন্যই যেন আপনার জন্ম, আজ এমনটাই মনে হতে পারে। যারা লেখালেখি করেন তারা আজ নতুন কোনো লেখায় হাত দিতে পারেন। মানসিক শক্তি বাড়ান।

কন্যা রাশি : যারা মিডিয়াতে কাজ করছেন তাদের জন্য সময়টি শুভ। সেবামূলক কাজে নিজেকে নিয়জিত করতে পারেন। মেডিটেশন আপনার জন্য ভালো ফলদায়ক হবে। হঠাৎ করে কেউ কেউ আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারেন। ব্যবসায়িক লেনদেনের সময় চুক্তির শর্তগুলো আরেকবার দেখে নিন। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ।

তুলা রাশি : দূরের কোনো দুঃসংবাদ মনের শান্তি হরণের কারণ হতে পারে। আজ সাংস্কৃতিক ক্ষেত্রের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। আর্থিক প্রাপ্তি যোগ শুভ। অতিরিক্ত পানাহারে কিছুটা অসুস্থতা অনুভব করতে পারেন। লোভকে সংযত করুন।

বৃশ্চিক রাশি : মানসিক পরীক্ষায় পাস করতে হবে আর মানুষের সঙ্গে আবেগ সম্বন্ধীয় চলাফেরার দ্বারা মানসিক উন্নতি সাধনের একটু চেষ্টা করুন। বিপদগ্রস্ত স্বজনের সাহায্যে এগিয়ে গেলে ভালো করবেন। একইসঙ্গে ধর্মীয় কাজে মন দিলে পরিকল্পনা বাস্তবায়নে সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন। গৃহিণীদের ক্ষেত্রে বিলাস দ্রব্য কেনাকাটায় আগ্রহী হয়ে উঠতে পারেন। প্রেমিকাদের জন্য দিনটি ভালো হলেও প্রেমিকদের জন্য নয়।

ধনু রাশি : এক জন ভালো মানুষ হিসেবে মানসিক ভারসাম্য বজায় রাখতে হবে ও নিজের ভালো অনুভূতিগুলো নষ্ট হতে দেওয়া যাবে না। আজ অতি উৎসাহী হয়ে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে যাবেন না। অর্থ প্রাপ্তির অর্থাৎ পুরনো কোনো অর্থ আদায়ে বেশ অগ্রগতি হতে পারে। প্রেম ও বিয়ের আলোচনায় কৌশলী হোন। দূরের যাত্রা শুভ।

মকর রাশি : জীবন আপনাকে এক নতুন অধ্যায় দেখাতে পারে। নতুন সুযোগ আসার সম্ভাবনা আছে আর সেই সাথে আপনার জীবনপথের কিছু গুরুত্বপূর্ণ রূপান্তরের জন্য প্রস্তুত হন। আর্থিক লেনদেনের আগে আরও একবার ভেবে দেখুন ঠিক হচ্ছে কি-না। ব্যবসায়ীরা দূরের যোগাযোগে নতুন কোনো কাজের সূত্র পেতে পারেন।

কুম্ভ রাশি : নিজেকে কখনই বেশি জটিল করে তোলা উচিত হবে না। সত্য স্বীকারের সময় এখন। প্রবাসী কোনো আত্মীয়স্বজনের কারও সহায়তায় ক্ষতিগ্রস্ত ব্যবসায় নতুন করে প্রাণ সঞ্চার হতে পারে। উত্তেজনা পরিহার করে চলুন। বিশ্রামের প্রয়োজন আছে।

মীন রাশি : সবুজ প্রকৃতি আপনার মনে আনন্দের সঞ্চার ঘটাবে তাই একটু সময় করে প্রকৃতির কাছাকাছি থাকর চেষ্টা করুন। আপনার ভিতরের মানুষটির সংকল্প ও ভোগ দখল যেন খাঁটি স্বর্ণের মত হয়। আর্থিক যোগাযোগ শুভ হবে। রাজনৈতিক ক্ষেত্রে মধ্য সারির নেতাদের উত্তেজনা পরিহার করে চলতে হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা