আর্টস

ছবিটা আমার তত্ত্বাবধানেই আঁকা হয়েছে : পপলু

হাসনাত শাহীন: যে ক’জন বাঙালি কৃতী সন্তান বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ তাদের অন্যতম।

বাংলাদেশ সরকারের সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পদক’ ও ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘নাইট’ উপাধিপ্রাপ্ত বিখ্যাত এই বাঙালি চিত্রশিল্পীর বেশ কিছু শিল্পকর্ম নিয়ে ২০১৮ খ্রিস্টাব্দে ভারতে তিনটি প্রদর্শনী শেষে ঢাকায় ‘শান্তি’ শিরোনামের একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারিতে প্রদর্শনীটি শুরু হয় ২০১৮ সালের ১৯ মার্চ। একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের পর জাতীয় চিত্রশালা ভবনের প্রদর্শনীস্থল পরিদর্শনের আগে ২নং গ্যালারির সম্মুখস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শাহাবুদ্দিন আহমেদের সঙ্গে যৌথভাবে একটি চিত্রকর্ম অঙ্কন করেন।

শেখ হাসিনা ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদের যৌথভাবে আঁকা সেই চিত্রকর্মটি সরানো নিয়ে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিল্পকলা একাডেমি বলছে, চিত্রকর্মটি সরিয়েছেন চারুকলা বিভাগের সাবেক পরিচালক আশরাফুল আলম পপলু। ঐতিহাসিকভাবে মূল্যবান এই চিত্রকর্মটি ফেরত চেয়ে ইতিমধ্যে দুই দফা চিঠি দিয়েও ছবিটি ফেরত পায়নি বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এবিষয়ে সাননিউজের সঙ্গে কথা বলেন চারুকলা বিভাগের সাবেক পরিচালক ও বর্তমানে গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলু।

আশরাফুল আলম পপলু সান নিউজকে বলেন, আমি একজন শিল্পী। আমি জানি, এটা একটা মহামূল্যবান পেইন্টিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিল্পী শাহাবুদ্দিনের যৌথভাবে আঁকা। ছবিটা আমার ব্যক্তিগত উদ্যোগে এবং আমার তত্বাবধানেই আঁকা হয়েছে। আপনি নিশ্চয় জানেন, প্রধানমন্ত্রী কোনো প্রোগ্রামে গেলে সেখানে তিনি কী করবেন না করবেন সবকিছুর একটা সিডিউল থাকে। কিন্তু, এটা আঁকার কোনো সিডিউল ছিল না।

শিল্পী শাহাবুদ্দিনের ‘শান্তি’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে যে দাওয়াতপত্র আছে, তাতেও এই ছবি আঁকার বিষয়ে কোনো উল্লেখ নেই। তাহলে ছবিটা নিয়ে এতো কথা হচ্ছে কেন? এটা আমার শিল্পী মনের একান্ত ভালোবাসার জায়গা থেকে-শিল্পবোধ থেকে একটা উদ্যোগ নিয়ে ছবিটা আঁকিয়েছি। সুতরাং-কেউ কাউকে কিছু দিলে না তখন ফেরতের বিষয় আসে।

তিনি বলেন, সাধারণত যে কোনো কিছু উদ্বোধন করা হয়-ফিতা কেটে নতুবা বেলুন উড়িয়ে। আমি এই সাধারণ জায়গা থেকে বেরিয়ে একটু শৈল্পিকভাবে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের ‘শান্তি’ শির্ষক প্রদর্শনী উদ্বোধন করার চিন্তা করি। তারপর প্রদর্শনীর উদ্বোধনী দিনে প্রদর্শনীর গ্যালারির প্রবেশ মুখের পাশে একটা সাদা ক্যানভাসে ছবি আঁকানোর সিদ্ধান্ত নিই।

যেহেতু, আমি একান্ত ব্যক্তিগতভাবে ছবি আঁকার আয়োজনটা করেছি, সেই হিসেবে এবং একজন শিল্পী হিসেবে শিল্পের প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতার জায়গা থেকে ছবিটা রক্ষণাবেক্ষণের জন্য আমার কাছে রেখেছি। কেননা, এই চিত্রকর্মটি শুধু একটি চিত্রকর্ম নয়, এটি আমাদের জাতীয় সম্পদ।

পপলু বলেন, এই ছবিটা নিয়ে আর কথা বলার তেমন কোনো সুযোগ নেই। কারণ, এই ছবি নিয়ে শিল্পকলা একাডেমি আমাকে দু’দফা চিঠি দিয়েছে এবং আমি সেই চিঠির মধ্যে প্রথম চিঠির জবাব দিয়েছি। কিন্তু আমার চিঠির কোনো জবাব না দিয়ে পাল্টা ছবিটা ফেরত চেয়ে শিল্পকলা একাডেমি আবার একটা চিঠি দিয়েছে! ইতোমধ্যে আমি এ বিষয়ে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের সঙ্গে কথা বলেছি।

আশরাফুল আলম পপলু আরও বলেন, যাই হোক, একান্ত ব্যক্তিগতভাবে আয়োজন করেছিলাম আমি এই পেইন্টিংটা। ছবিটা আমার কাছে রক্ষিত আছে, এটা সত্যি। ছবিটার নিরাপত্তার কারণেই আমি আমার কাছে রেখেছি। সংস্কৃতিমন্ত্রাণালয় যখন সিদ্ধান্ত নেবে ছবিটা কোথায় রাখা হবে, তখন আমি ছবিটা সেখানে দিয়ে দবো। এটা পরিষ্কার বিষয়। এটা (ছবিটা) নিয়ে ধূম্রজাল সৃষ্টির কোনো সুযোগ নেই।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা