আর্টস

জেনে নিন, কেমন যাবে আজকের দিন

সান নিউজ ডেস্ক : আজ ৭ আগস্ট ২০২১, শনিবার, ২৩ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ। রাশিচক্রের মাধ্যমে জেনে নিন আজ আপনার দিনটি কেমন যাবে।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

আজকের দিন মেষ জাতক-জাতিকার জন্য সুসংবাদ রয়েছে। যেকোনো বুদ্ধিদীপ্ত কাজে হাত দিলে ফলাফল হবে দারুণ। গবেষণা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের জন্য বিদেশ সফরের সুযোগের যোগ রয়েছে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

শত্রু থেকে সাবধান। নিজের কাজ গুছিয়ে রাখুন। কেউ আপনার পেছনে কলকাঠি নাড়তে পারে। ধর্মীয় কাজে মনোযোগ আপনার বিপদগ্রস্ততা দূরে সহায়তা করবে। নারী সহকর্মীর কাছ থেকে সাবধান থাকুন। আজ দূরে কোথাও ভ্রমণে না যাওয়াই শ্রেয়।

মিথুন (২১ মে-২০ জুন)

সড়কে সমস্যার সম্মুখীন হতে পারেন। বিপরীত লিঙ্গের আচরণে আপনি মুগ্ধ হবেন। আপনার অর্থসহ বিশেষ কিছু প্রাপ্তিযোগ শুভ। কর্মস্থলে সততা বজায় রাখুন। সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। উত্তেজনা পরিহার করুন। সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে যাবেন।

কর্কট (২১ জুন-২১ জুলাই)

ব্যবসা-বাণিজ্যে ভালোভাবে পরিচালনা করলে সফলতার যোগ রয়েছে। যেকোনো চুক্তিতে সাক্ষী রাখুন। কর্মস্থলে পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য নাও পেতে পারেন। সহকর্মীদের হিংসার বেড়াজালে কর্মস্থল দুর্বিষহ হতে পারে।

সিংহ (২২ জুলাই-২১ আগস্ট)

প্রতিশ্রুতি দেয়া থেকে আপাতত দূরে থাকুন। শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শ নিন। আজ প্রতারক থেকে সাবধান থাকুন। নতুবা ভোগান্তি অপেক্ষা করছে। বন্ধুদের সঙ্গে সাক্ষাতের যোগ রয়েছে।

কন্যা (২২ আগস্ট-২১ সেপ্টেম্বর)

আজকের দিনটি বেশ চমৎকার কাটবে। অনেকদিনের ঝুলে থাকা আলোচনা আজ বিয়েতে গড়াবে। প্রেমিকার উষ্ণ ভালোবাসা প্রেমকে রাঙিয়ে তুলবে। তবে সীমালঙ্ঘন ভোগান্তি ডেকে আনতে পারে।

তুলা (২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

মানসিক অস্থিরতা নিরসনে পদস্থ ও প্রভাবশালীদের সাহায্য পাওয়া সহজ হবে। পাওনাদারের টাকা পরিশোধের ব্যবস্থা নিন। সাবধানে পথ চলুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

প্রিয়জনের দেয়া আঘাত মনোকষ্টের কারণ হবে। কর্মক্ষেত্রে প্রিয়জনের মন রক্ষা করে চলার চেষ্টা সমস্যার সমাধান আনতে পারে। দাফতরিক কাজে আজ উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কারো ওপর নির্ভর করে কাজ সম্পাদনের চেষ্টা না করাই উত্তম হবে। ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রুখে দিয়ে পরিকল্পিত কাজ সমাধানে সক্ষম হবেন। পরোপকারে ও সামাজিক কর্মকাণ্ডে যথেষ্ট অগ্রগতি হতে পারে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ঈর্ষাকাতর কোনো বন্ধুর চক্রান্তে দাম্পত্য জীবনে সন্দেহের কালো ছায়া নেমে আসতে পারে। আজ যা-ই করুন না কেনো আগে তা যাচাই করে নিতে হবে তা নাহলে আর্থিক ক্ষতির দিকটাই বেশি দেখা যায়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা