সংগৃহীত ছবি
সারাদেশ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি: সাভারে শহিদুল ইসলাম (২৪) নামে এক যুবক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

আরও পড়ুন: চোর সন্দেহে গণপিটুনি, নিহত ২

বৃহস্পতিবার (২৯ মার্চ ) সাভার পৌর এলাকার ছায়াবীথি আমতলা মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার চরধরমপুর গ্রামের সাইদুলের ছেলে। সাভারে ছায়াবীথি আমতলা মহল্লায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

আরও পড়ুন: সাত‌ক্ষিরায় বজ্রাপা‌তে শ্রমিক নিহত

প্রতিবেশী বেলাল উদ্দিন জানান, বাড়ি থেকে নামাজ পড়ার জন্য দুপুরে বের হন শহিদুল। তার ঘণ্টাখানেক পরে এক ব্যক্তি ফোন করে জানান শহিদুল অ্যাকসিডেন্ট করেছে, সে সাভারের সুপার মেডিকেলে ভর্তি আছে। তার কিছু সময় পরে আবার ওই নাম্বার থেকে ফোন করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আমাকে আসতে বলে। পরে আমি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে দেখি শহিদুলকে ছুরি দিয়ে আঘাত করেছে। এরপরে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল মারা যায়' ।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রাশিদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা