সংগৃহীত
সারাদেশ

প্লাস্টিক কারখানায় আগুন

জেলা প্রতিবেদক: গাজীপুর জেলার টঙ্গীতে ১টি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে।

বৃহস্পতিবার (১৬ মে) রাত পৌঁনে ১১টায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: মসজিদে আগুনে পুড়ে নিহত ১১

টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেন। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, আগুনের খবর পেয়ে ঘটনারস্থলে আমাদের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় ১ ঘন্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। কারখানাটিতে প্লাস্টিকের দানা তৈরি করা হতো বলে জানা যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক এখনো জানা যায়নি।

আরও পড়ুন: অর্থনীতি সমিতির সম্মেলন আজ

প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে আব্দুল হামিদ লিচু মিয়ার প্লাস্টিকের কারখানার ভেতরে ধোয়ার কুণ্ডলী দেখতে পাওয়া যায়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়েই ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কারখানা মালিক আব্দুল হামিদ লিচু মিয়া জানান, কারখানার মধ্যে প্লাস্টিকের বস্তা ও বিভিন্ন বোতল গলিয়ে প্লাস্টিকের দানা তৈরি করা হতো। আগুনে কারখানার মালামাল সহ মেশিনপত্র পুড়ে গেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা