সংগৃহীত ছবি
সারাদেশ

নাটোরে ফের রেললাইনে ভাঙন

জেলা প্রতিনিধি: নাটোরে রেললাইনে ভাঙন দেখা দিয়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢালারচর এক্সপ্রেস ট্রেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট নিহত নারী

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার মাড়িয়া রেলগেট এলাকায় রেললাইনে ভাঙন দেখতে পান স্থানীয়রা।

এলাকাবাসী বলেন, রাজশাহী থেকে পাবনাগামী ঢালারচর এক্সপ্রেস কমিউটার ট্রেন আসতে দেখে লাল কাপড় ও হাত তুলে থামানোর চেষ্টা করেন তারা। কিন্তু ট্রেনের গতি দেখে বুঝতে পারেন, ভাঙার আগে ট্রেনটি থামানো সম্ভব না। পরে রেললাইনের ভাঙা জায়গায় চটের বস্তা গুঁজে দিলে তার ওপর দিয়ে ট্রেনটি চলে যায়। ফলে লাইনচ্যুতের ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানান, ৫০ বছরের আগের রেললাইন হওয়ায় এমন ঘটনা ঘটেছে। খবর পেয়ে আব্দুলপুর জংশন থেকে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ৯টার দিকে লাইনটি মেরামত করেছেন।

প্রসঙ্গগত, গত ৮ মে উপজেলার লোকমানপুর এলাকায় রেললাইনে ভাঙন দেখা যায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা