সংগৃহীত ছবি
সারাদেশ

ভাঙা লাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন

জেলা প্রতিনিধি: রাজশাহীতে রেললাইনের ভাঙা অংশের ওপরে চটের বস্তা গুঁজে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

আরও পড়ুন: কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

শনিবার (৬ জুলাই) সকাল ৬টার দিকে স্থানীয়রা রেললাইনে ভাঙা দেখে রেলওয়ের কর্মীদের জানায়। পরে রেলওয়ের কর্মীরা এসে ভাঙা অংশে বস্তা গুঁজে মেরামতের কাজের প্রস্তুতি শুরু করে।

জানা যায়, রাজশাহী নগরীর বুধপাড়া গনির মোড় রেলক্রসিংয়ে (৫৮ নম্বর রেলব্রিজ) ট্রেনের লাইন ভেঙে গেছে। রাজশাহী-ঢাকা রুটে বনলতা এক্সপ্রেস ধীর গতিতে যায়. এরপর সিল্কসিটি এক্সপ্রেস রেললাইনের ওপর দিয়ে অতিক্রম করে। অন্য ট্রেনগুলো এভাবেই চলাচল করছে।

রেলওয়ের কর্মীসহ আরও কয়েকজন এসে ঘটনাস্থল থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরে রেলওয়ের আরও কয়েকজন কর্মীরা এসে ঘটনাস্থল মেরামতের জন্য কাজ শুরু করে। তবে বর্তমানে চটের বস্তা ভাঙা স্থানে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, রেলের কর্মীরা কাজ করছেন। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা