সংগৃহীত ছবি
সারাদেশ

যুবদল নেতাকে গলাকেটে হত্যা

জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনকে (৪৫) গলাকাটা হত্যা করা হয়ছে।

আরও পড়ুন : চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে গাংনী উপজেলার সহড়াবাড়িয়া বাদিয়াপাড়া কামারখালি মাঠের রাইমনতলা নামকস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলমগীর হোসেন গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার মইন উদ্দিনের ছেলে ও গাংনী পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি। প্রায় ৩ মাস আগে তিনি দুবাই থেকে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন : এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ১৫

গাংনী পৌর যুবদলের সভাপতি সাইদুল ইসলাম জানান, গতরাতে গাংনী বাজারে ছিল আলমগীর হোসেন। তারপর থেকে তিনি নিখোঁজ হন। আজ সকালে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয় ‍স্থানীয়রা। তবে, কী কারণে এ ঘটনা ঘটেছে কিছুই বলতে পারছি না।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, রাতের কোনো এক সময়ে আলমগীর হোসেনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখনও কারণ জানা যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নাঈম-অঙ্কনের অবিশ্বাস্য ৩৬৩ রানের রেকর্ড জুটি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে ইতিহাস গ...

শহর আ’লীগ অফিস এখন এনসিপির জেলা কার্যালয়!

ঝালকাঠিতে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র ল...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার...

মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরায় মির...

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা