সংগৃহীত ছবি
সারাদেশ

দিনাজপুরে যুবলীগ সভাপতির গাড়ি ভাঙচুর

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় মোহনপুর রাবার ড্যামে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরাল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতির গাড়ি ভাঙচুর এবং চিরিরবন্দর সরকারি কলেজে শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিকে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: দেশব্যাপী জনসভার ঘোষণা

স্থানীয়রা জানায়, চিরিরবন্দর এবং সদর উপজেলার প্রবেশ দ্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বড় বড় ২ টি মূর্তি বানিয়ে রেখেছিলেন আ’লীগ সরকারের সাবেক হুইপ ইকবালুর রহিম। এরপর শনিবার সন্ধ্যা ৭টায় চিরিরবন্দর ও সদর উপজেলার বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজ়ার দিয়ে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর করে। এমন সময় গাড়ি নিয়ে সেখানে উপস্থিতি হয় চিরিরবন্দর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সুমন দাস, চিরিরবন্দর সরকারি কলেজে শাখার ছাত্রলীগের সভাপতি সাকিল ও যুবলীগের ২ সদস্য এ সময় যুবলীগ সভাপতির গাড়ি ভাংচুর ও ছাত্রলীগের সভাপতি সাকিলসহ সবাইকে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ বলেন, শনিবার রাতে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের পাইনি। আমরা যাওয়ার আগে যুবলীগ সভাপতি ও ছাত্রলীগের নেতারা পালিয়ে যায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা