সারাদেশ

বিষাদ স্মৃতি নিয়ে ১২ দিন পর খুলল মাইলস্টোন স্কুল

নিজস্ব প্রতিবেদক

দুই সপ্তাহ আগেও যেখানে ছিল প্রাণচাঞ্চল্য, শিক্ষার্থীদের কোলাহল—সেই ক্যাম্পাসেই আজ ছিল শোক, স্মরণ ও নীরবতা। ভয়াবহ বিমান দুর্ঘটনার ১২ দিন পর রবিবার খুলেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে আজ হয়নি কোনো ক্লাস বা পরীক্ষা, বরং কলেজ প্রাঙ্গণজুড়ে আয়োজন করা হয় এক আবেগঘন স্মরণসভা।

গত ২১ জুলাই কলেজ ভবনের ওপর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ বহু মানুষ নিহত ও আহত হন। এরপর থেকেই বন্ধ ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সব কার্যক্রম।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে স্মরণসভা। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। অনুষ্ঠানস্থলে ছিল কালো ব্যানার, নিহতদের ছবি, ফুল ও মোমবাতি। দুঃসহ স্মৃতির ভার যেন নীরবে বয়ে বেড়াচ্ছিল পুরো ক্যাম্পাস।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর খান বলেন, আমরা এখনও মানসিকভাবে এই দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে পারিনি। তবে সবার সহযোগিতায় আবারও এগিয়ে চলার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধে ক্যাম্পাস খুলে দেওয়া হয়েছে এবং তাদের জন্য বিশেষ কাউন্সেলিং সেশন চালু করা হয়েছে।

কলেজের আরেক অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম জানান, আগামীকাল সোমবারও ক্লাস হবে না, তবে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করতে শিক্ষকরা তাদের সঙ্গে কথা বলবেন। নিয়মিত পাঠদান শুরু হবে বুধবার থেকে। একই সঙ্গে শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়নে আগামী তিন মাস কাউন্সেলিং কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

জিয়াউল আলম আরও বলেন, আমাদের মাইলস্টোন পরিবার এখন আহত। কিন্তু এই আঘাত সামলে আমরা ঘুরে দাঁড়াতে চাই। যারা আমাদের পাশে থেকেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই কঠিন সময়ে গুজব নয়, সহানুভূতি ও সহমর্মিতা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।

আগামীকাল কলেজের পূর্বনির্ধারিত একটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেশির ভাগ অভিভাবকই চান, শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে পড়াশোনায় ফিরে আসে।

প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের পা পড়ে আজ। তবে তাদের চোখে-মুখে ছিল ভয়ের ছায়া ও বেঁচে থাকার বেদনা। শিক্ষার্থীরা নিঃশব্দ শোকযাত্রার মতো ফিরে এসেছেন পরিচিত শ্রেণিকক্ষে।

রবিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা কলেজের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতে থাকেন। কিন্তু সেদিনের মতো আজ নেই কোনো কোলাহল, নেই প্রাণচাঞ্চল্য। সকাল সাড়ে ১০টায় স্কুল প্রাঙ্গণে শুরু হয় মিলাদ মাহফিল ও শোকসভা। শ্রেণিকক্ষগুলোতে কিছু শিক্ষার্থীকে চুপচাপ বসে থাকতে দেখা গেছে। কথা বলছেন ধীরে, বিনিময় করছেন পারস্পরিক কুশলাদি।

দশম শ্রেণির শিক্ষার্থী সামিরা বলেন, প্রতিদিন যেই ভবনের সামনে দিয়ে হেঁটে ক্লাসে যেতাম, আজ সেখানে শুধুই পোড়া গন্ধ আর শূন্যতা। আজ কোনো ক্লাস হয়নি, এসেছি শুধু বন্ধুদের সঙ্গে দেখা করতে।

দশম শ্রেণির আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার পাশের বাসার এক ছোট ভাই এখানে ক্লাস করতো। আন্টি ছোট ভাইয়াটাকে আমার সঙ্গে পাঠাতেন। আমি বড়, ওর খেয়াল রাখতে পারবো এজন্য। ও এখন বার্নে ভর্তি। এখনো সুস্থ না। এখানে এসে ওর কথা বারবার মনে পড়ছে।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নওরোজ আফরিন বলেন, কলেজে আসতে কেমন ভয় লাগছিল৷ তাও এলাম, আম্মু সঙ্গে এসেছে৷ পিচ্চিদের মুখগুলো চোখে ভাসছে। কান্না পাচ্ছে। এভাবে ওদের হারাতে হবে, তা কল্পনাও করিনি। হঠাৎ কী থেকে কী হয়ে গেলো, ভাবতেই পারছি না।

কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এ জন্যই সীমিত পরিসরে ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারছে, যা তাদের মানসিক প্রশান্তিতে সহায়তা করবে।

তিনি আরও জানান, কলেজে আজও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি, বিমানবাহিনীর সহায়তায় একটি মেডিকেল ক্যাম্প চালু রয়েছে, যেখানে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ পাচ্ছেন। শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে থেকে নিয়মিত কাউন্সেলিং করছেন। কেউ চাইলে ব্যক্তিগতভাবে একান্ত আলাপের সুযোগও পাচ্ছেন।

শাহ বুলবুল আরও বলেন, এই দুঃসময়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পারস্পরিক সহানুভূতি ও মানবিকতা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা