সারাদেশ

বরিশালে গৃহবধূ ধর্ষিত  ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে গণধর্ষণের পর আত্মহত্যার চেষ্টাকারী গৃহবধূ অবশেষে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে ইউপি সদস্য ও ধর্ষকসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন কাজির হাট থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন।

মামলায় অভিযুক্তরা হলেন, ইউপি সদস্য পরান ভুঁইয়া, রাজিব ফকির, বাবু ওরফে সোহেল বেপারী, নাজমুল হক আকন। মামলায় একজনকে অজ্ঞাত রাখা হয়েছে।

জানা গেছে, কাজীরহাট থানার আন্ধারমানিক ২ নং ওয়ার্ডের বাসিন্দা কিশোরীর সাথে বাউশিয়া গ্রামের দুলাল বেপারীর পুত্র সোহেল ওরফে বাবুর সংঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। পরিবার তাকে তিন মাস আগে একই থানাধীন ভাষানচর এলাকার সৌরভ নামের এক যুবকের সাথে বিয়ে দেন।

রোববার (১১ অক্টোবর) রাতে গৃহবধু প্রেমিকের সঙ্গে দেখা করতে তার ঘরে গেলে স্থানীয়রা বাহির থেকে দরজা আটকে দেয়। সকালে ইউপি সদস্য পরান ভুঁইয়া, ফারুক ভুইয়া গৃহবধুকে উদ্ধার করে তার মায়ের কাছে তুলে দেয়।

এ ঘটনায় লোকলজ্জা থেকে বাঁচতে গৃহবধু ঘুমের ঔষধ সেবন করে আত্মহত্যার চেষ্টা চালান। বিষয়টি স্থানীয়ভাবে ২০ হাজার টাকার বিনিময়ে ধামাচাঁপা দিতে চেষ্টা চালায় পরান ইউপি সদস্য ফারুক ভূঁইয়া।

কাজির হাট থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানিয়েছেন, মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত করে দেখছি আসলে কি ঘটেছিল। তদন্ত শেষ হলে সবকিছু জানা যাবে।

সান নিউজ/এমএইচ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা