সারাদেশ

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

কক্সবাজার প্রতিনিধি

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং অভিবাসন সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রত্যাশী কর্তৃক বাস্তবায়নাধীন Strengthened and Informative Migration Systems (SIMS) প্রকল্পের উদ্যোগে কক্সবাজারের হোটেল বীচ পার্কের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রত্যাশী সিমস্ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনি (সূফি মনি)-এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ দাউদ হাসান, চীফ জেলা লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা জজ, কক্সবাজার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ সরোয়ার আকবর, জেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল আউয়াল, জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক (প্রশাসন) আমির হোসেন এবং কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ দাউদ হাসান বলেন, “নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্কুল ও কলেজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তথ্য যাচাইয়ের ব্যবস্থা, ভুয়া এজেন্সি বন্ধ এবং অভিবাসনবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে সমন্বয় জরুরি। অভিবাসীরা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই তাঁদের অধিকার সুরক্ষা এবং প্রতারণার শিকার ব্যক্তিদের অর্থ উদ্ধারে লিগ্যাল এইড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

সুইজারল্যান্ড সরকার ও হেলভেটাস বাংলাদেশের সহায়তায় বাস্তবায়িত প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় বিশেষ অতিথিরা তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে অভিবাসী কর্মী ও তাঁদের পরিবারের জন্য বিদ্যমান সরকারি সেবাসমূহ তুলে ধরেন। তাঁরা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং স্থানীয় পর্যায়ের অংশীজনদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। সঠিক তথ্য প্রদান, প্রয়োজনীয় পরামর্শ, আইনগত সহায়তা এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিদেশগমন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করা সম্ভব।

বক্তারা বিদেশগামী কর্মীদের সঙ্গে রিক্রুটিং এজেন্সিগুলোর ন্যায্য ও স্বচ্ছ চুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, বিদেশ যাওয়ার আগে সঠিক তথ্য যাচাই, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং অভিবাসনসংক্রান্ত প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে প্রতারণা, অতিরিক্ত ব্যয় ও অনিরাপদ অভিবাসনের ঝুঁকি কমানো সম্ভব।

সভায় নিরাপদ অভিবাসন বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—উপজেলা পর্যায়ে ইমামদের নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশনের আয়োজন, যাতে তাঁরা ধর্মীয় ও সামাজিক পরিসরে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে পারেন; ইউনিয়ন পর্যায়ে ভিসা ও বিদেশগমন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের সেবা সহজলভ্য করা; বিদেশ যাওয়ার আগে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণে অভিবাসন প্রত্যাশীদের উৎসাহিত করা; এবং স্কুল ও কলেজ পর্যায়ে প্রতি মাসে অন্তত একটি করে অভিবাসন বিষয়ক সচেতনতামূলক ক্লাস বা সেশনের আয়োজন করা। বিশেষ করে, পড়াশোনা থেকে ঝরে পড়া যেসব তরুণ বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় কক্সবাজারে কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, আইনজীবী, গণমাধ্যমকর্মী এবং অভিবাসনবিষয়ক সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা তাঁদের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ তুলে ধরেন। আলোচনায় অভিবাসীদের জন্য বিদ্যমান সেবাসমূহের কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীল ভূমিকা এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অভিবাসন প্রত্যাশী, বিদেশে কর্মরত ও বিদেশফেরত কর্মী এবং তাঁদের পরিবারের জন্য আরও নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা