সারাদেশ

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের

মৌলভীবাজার প্রতিনিধি

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদার অব অল দুর্নীতি’ হিসেবে আখ্যা দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ এম নাসের রহমান। তিনি বলেছেন, বাজেটে বিপুল অর্থ বরাদ্দ দেয়া সত্ত্বেও দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া শহরের মেরিনা স্কয়ারে ‘মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নাসের রহমান মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে টেন্ডার ছাড়াই ১ কোটি ২০ লাখ টাকা উত্তোলনের একটি গুরুতর অভিযোগ তুলে ধরেন। তিনি দাবি করেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) যৌথভাবে এই অর্থ উত্তোলন করেছেন। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত কার্যক্রম শুরু করেছে বলেও জানান তিনি।

নাসের রহমান উল্লেখ করেন, বাজেট বরাদ্দ বৃদ্ধি পেলেও তৃণমূল পর্যায়ের হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো সেই পূর্বের ন্যায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পর্যাপ্ত নজরদারি ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এ খাতের সুফল জনগণের দৌড় গোড়ায় পৌঁছাতে পারছে না।

এ সময় তিনি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সার্বিক উন্নয়নে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করছেন বলেও জানান।

সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাত ও করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার জন্য তিনি বিত্তবান ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে তার প্রতিষ্ঠান সারাদেশে স্বাস্থ্য ও জনকল্যাণমূলক আধুনিক উদ্যোগ পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

ইস্ট কোস্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব.) লিয়াকত আলী খানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. জাকির হোসেন প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা