সারাদেশ

ফুলবাড়ীতে রাস্তার শৃঙ্খলা ফেরায় দূর্ঘটনা কমেছে

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে। দিনাজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা কমিটির এক সভায় সদ্য বদলি হয়ে যাওয়া ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহমেদ হাসান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ হাইওয়ের ফুলবাড়ী উপজেলা শহরে রাস্তার যানজট নিরসনে ট্রাফিক পুলিশ দেওয়ার দাবি তুলেন। ট্রাফিক পুলিশ দেওয়ার বিষয়টি উপস্থাপন করায় ফুলবাড়ীতে মোঃ মশিউর রহমান ও মোঃ সিরাজুল ইসলাম নামে ২ জন ট্রাফিক পুলিশ ও ১ জন টিএসআই মোঃ আবুল কালাম আজাদকে দায়িত্ব দেন। তারা এখানে দিন রাত রাস্তার শৃঙ্খলা ও যানজট নিরসনে কাজ করছে।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা হলেও এখানে হাইওয়ে রাস্তা হওয়ায় দিনাজপুর থেকে ছেড়ে আসা দূরপাল্লার যানবাহন সহ সকল যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। যার কারণে ফুলবাড়ীতে যানজট লেগে থাকে। এই যানজটে ঘণ্টার পর ঘণ্টা দূরপাল্লার যানবাহন ও এ্যাম্বুলেন্স আটকা পড়ে থাকত। পুলিশ সুপার ও টিআই ফুলবাড়ীর এই যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ প্রেরণ করেন। তারা দিনরাত রাস্তায় দাঁড়িয়ে কাজ করছে। পাশাপাশি তারা স্থানীয় পথে চলাচলকারী যাত্রীদেরকে রাস্তা পারাপারের এবং তাদের জানমালের নিরাপত্তা দিচ্ছেন।

ইতিপূর্বে ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ না থাকার কারণে সড়ক দূর্ঘটনা বেড়ে গিয়েছিল, সড়ক দূর্ঘটনায় অনেক লোক আহত ও নিহত হয়েছে। বর্তমান ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ সড়কে শৃঙ্খলা ফিরে এনেছে। টিএসআই মোঃ আবুল কালাম আজাদ বিরামপুর, ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ, ফুলবাড়ীতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে।

শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত সন্তানদের মাঝে জিটিসি কর্তৃক শিক্ষা উপবৃত্তি প্রদান। গত সোমবার বেলা ২টায় মধ্যপাড়া পাথর খনির কঠিন শিলা উত্তোলনকারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর অধীনে খনিতে কর্মরত শ্রমিকদের ৫২ জন সন্তানকে মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে।

এই উপবৃত্তির অর্থ প্রদান করেন জিটিসি’র নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী এর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন।

জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষণ এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানী জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানী ট্রাস্ট এস এস এর যৌথ প্রতিষ্ঠান জিটিসি তাদের অধীনে কর্মরত খনি শ্রমিক সহ সংশ্লিষ্ট খনি এলাকাবাসীর মাঝে সেবামূলক এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

উল্লেখ্য, জিটিসি চ্যারিটি হোমে ১ জন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা সপ্তাহে ৫ দিন খনি এলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা কার্যক্রম চলমান রয়েছে। সেখানে প্রতিদিন গড়ে খনি এলাকার প্রায় অর্ধশত রোগী এই চিকিৎসা সেবা গ্রহন করছেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

শ্রীমঙ্গলে অক্ষত অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্...

ঘরেই তৈরি করুন রকমারি সুস্বাদু নিমকি

বিজয়া দশমী মানেই রসগোল্লা, সন্দেশ আর হরেক রকমের মিষ্টির সমাহার। চন্দ্রপুলি, ত...

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে ভালুকায় মানববন্ধন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তার...

ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে অন্ধকারে জিমি অ্যান্ডারসন

আন্তর্জাতিক আঙিনাকে আগেই বিদায় জানানো ইংলিশ পেস বোলিং কিংবদন্তি জেমস অ্যান্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা