নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই ভাইসহ ৩ জনের
সারাদেশ

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই ভাইসহ ৩ জনের

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় স্বল্পদশাল গ্রামে ঘুমন্ত অবস্থায় ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টার দিকে উক্ত গ্রামের ব্র্যাক কার্যালয়ের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা উপজেলার স্বল্পদশাল গ্রামের আবদুল হেকিমের ছেলে স্বপন (১৭) ও রিপন (১৬) এবং বডু মিয়ার ছেলে মুখলেছ। বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, রাতে মাছ শিকারের পর তিনজন উপজেলার স্বল্পদশাল গ্রামে ব্র্যাক কার্যালয়ের সামনে রেললাইনের ওপর বিশ্রাম করতে গিয়ে একপর্যায়ে ঘুমিয়ে পড়েন। ভোর ৪টার দিকে ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে সেই লাইন অতিক্রম করার সময় ঘুমন্ত তিনজন কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

সান নিউজ/এসকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

ইনানী সৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা