সারাদেশ

বরিশাল নির্বাচনি কার্যালয়ে হামলায় বিএনপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের উপ-নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ প্রার্থী সমর্থকদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে বরোটায় জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এখানে লিখিত বক্তব্যে বিএনপি নেতারা বলেন, শনিবার বিকেলে তাদের নির্বাচনী কার্যালয়ে দুইবার হামলা চালায় আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা। এসময় বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের ৮টি মোটরসাইকেল ভাংচুর এবং ৮ জন কর্মীকে মারধর করে রক্তাক্ত জখম করে।

এ ধরনের হামলা করে তারা নির্বাচনী মাঠ থেকে বিএনপির নেতা কর্মীদের দূরে রেখে আগামী ২০ অক্টোবর ভোট প্রদানের দিন একচেটিয়া ভোট ডাকাতি করে বিজয়ী হবার চেষ্টা করছে আওয়ামীলীগ প্রার্থী ফয়সাল ওয়াহিদ।

এই অপচেষ্টা রুখতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসময় জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, আবুল হোসেন খান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা