সারাদেশ

শশুর বাড়িতে মদ পানে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ফেনী : অতিরিক্ত মদ পানে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে বটতলী বাজারে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবকের বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলায়। গত তিন আগে ফেনীর মির্জানগর ইউনিয়নে উত্তর কাউতলী গ্রামে শ্বশুর মীর হোসেনের বাড়িতে আসেন নিহতসাদ্দাম আলি আহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, শশুরবাড়ি বেড়াতে এসে গত রোববার (২৫ অক্টোবর) রাতে স্থানীয় যুবকদের সঙ্গে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। গতকাল সকালে তাকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থা আরও অবনতি হলে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।

পরশুরাম মডেল থানার এসআই মোতাহের হোসেন বলেন, ‘নিহত সাদ্দাম হোসেনের পরিবার মৌখিকভাবে অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে জানা গেছে ঘটনার দিন রাতে বেশ কয়েকজন বিরানি পার্টি করেন এবং মদপান করেন।লাশ ময়না তদন্ত শেষে বিস্তারিত বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

মুন্সীগঞ্জে প্রয়াত উপমন্ত্রী আব্দুল হাই  স্মরণে দোয়া মাহফিল 

মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা