সারাদেশ

নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগ উদ্যোগে ৫ ইউনিয়নের নেতা কর্মী নিয়ে বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। সভায় যুবলীগের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আগামী যুবলীগ প্রতিষ্টা বার্ষিকী উদযাপনসহ সদর ইউনিয়ন ও বাইশারী ইউনিয়ন কমিটি মেয়াদ উর্ত্তীণ হওয়া কমিটিগুলো গঠনের ব্যাপারে অলোচনাসহ সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় বান্দরবান জেলা পরিষদের ডাকবাংলো মিলানায়তনে উপজেলা যুবলীগ সভাপতি মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে এবং সদর ইউনিয়নের যুবলীগ সাধারণ সম্পাদক ফাহিম ইকবাল চৌধুরী খাইরু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়ান চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শামীম ইকবাল চৌধুরী, যুবলীগ সহ-সভাপতি নাজমুল হাছান, সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, যুগ্ন-সম্পাদক মো. ইব্রাহিম আজাদ, পাঠাগার ও মানবসম্পদ সম্পাদক মুহাম্মদ উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার ইমন, সদর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মিজানুল করিম, সাংগঠনিক সম্পাদক আনছার উল্লাহ, উপজেলা যুবলীগ নেতা মো. আয়াছ, বাইশারী ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, ঘুমধুম ইউনিয়ন সভাপতি ছৈয়দুল বাশার, সাধারণ সম্পাদক নুর হোছাইন, যুগ্ন-সম্পাদক মো. জসিম উদ্দীন, দৌছড়ি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো. মিজান, সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি উছা হ্লা পিন্টু, সাধারণ সম্পাদক নুরুল আজিম চৌধুরী বাবু প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সান নিউজ/জেএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা