সারাদেশ

সিলেটে করোনায় মৃত্যু ১, শনাক্ত আরও ৩১

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগে করোনায় আক্রান্তদের মধ্যে আরেক জনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার অধিবাসী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২শ' ৩৮। এর মধ্যে সিলেট জেলায় ১৭৫, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারের ২২ জন।

এ বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭২ জন।

এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৯শ' ৬৮, সুনামগঞ্জে ২ হাজার ৪শ' ৩২, হবিগঞ্জে ১ হাজার ৮শ' ৬২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮শ' ১০ জন।

এদিকে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীদের মধ্য থেকে গত ২৪ ঘন্টায় ৫৫ জন সুস্থ হয়েছে। এর মধ্যে সিলেট জেলা ৪৬, সুনামগঞ্জে ৫ এবং মৌলভীবাজারের ৪ জন।

সব মিলিয়ে এ বিভাগে সুস্থ রোগীর সংখ্যা ১২ হাজার ৭শ' ৭৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৭ হাজার ১শ' ৫০, সুনামগঞ্জে ২ হাজার ৩শ' ৭২, হবিগঞ্জে ১ হাজার ৫শ' ৪৯ ও মৌলভীবাজারের ১ হাজার ৭শ' ২ জন।

আজ সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৯শ' ৫ জন। এর মধ্যে ৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগীয় স্বস্থ্য কর্মকর্তার কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা