সারাদেশ

ভোলা করোনায় মারা গেলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২ টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা গেছেন বলে নিশ্চিত করে ভোলার কৃষি সম্প্রসারণের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মোঃ হুমাইয়ুন কবির।

তিনি আরো জানান, গত ৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে জ¦র, ঠান্ডা, গলাব্যাথা শুরু হলে প্রথমে বিষয়টি স্বাভাবিক জ্বর মনে করেছিলা। পরে কোন পরিবর্তন না হলে শনিবার (৭ নভেম্বর) সকালে ভোলা সদর হাসপাতালে করোনা ইউনিটে গিয়ে পরীক্ষা করি। রাত ৯ টায় রিপোর্ট আসে করোনা পজেটিভ।

পরে তার অবস্থায় অবনতি হলে গত বুধবার (১১ নভেম্বর) তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি হয়। এরপর বৃহস্পতিবার রাত ১২ টার দিকে তিনি মারা যান।

উল্লেখ্য, এ বছর ৫ এপ্রিল হরলাল মধু ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি গোপালগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মাদারিপুরে।

সান নিউজ/ইআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা