সারাদেশ

কোটালীপাড়ায় মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : ৩ ডিসেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মুক্ত দিবস। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে কোটালীপাড়া উপজেলা সদরে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামচুল হক মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মুক্তিযোদ্ধা প্রজন্ম রফিকুল ইসলাম তালুকদার, বুলবুল আহম্মেদ হাজরা, পলাশ সরদার প্রমূখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে হেমায়েত বাহিনীর সঙ্গে যুদ্ধে পাকবাহিনী ও তার মিত্র রাজাকার, আলবদর কোটালীপাড়া উপজেলা সদরে এক যুদ্ধে লিপ্ত হয়। সেদিন মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকসেনারা পরাজিত হয় এবং কোটালীপাড়া শত্রুমুক্ত হয়।

সান নিউজ/বিকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা