সারাদেশ

কুয়াশা ও ঠাণ্ডায় সুন্দরগঞ্জের জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গত এক সপ্তাহ ধরে ঘনকুয়াশা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, হিমেল হাওয়া এবং কনকনে ঠাণ্ডায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

শীত বস্ত্রের অভাবে ছিন্নমূল পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। সরকারিভাবে ৭ হাজার শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিশেষ করে তিস্তার চরাঞ্চলের অসহায় পরিবারগুলো কাবু হয়ে পড়েছে।

গত বুধবার থেকে সূর্যের আলো দেখা যায়নি সুন্দরগঞ্জের আকাশে। ঠাণ্ডায় কর্মজীবী এবং শ্রর্মজীবী মানুষজন কাজকর্ম করতে পারছেন না। হাট, বাজার, দোকানপাট চলছে ঢিলেঢালাভাবে।

এদিকে, ঠাণ্ডায় নানাবিধ রাগব্যাধির প্রার্দুভাব দেখা দিয়েছে। চরাঞ্চলের মানুষগুলো আগুন জ্বালিয়ে ঠাণ্ডা নিবারণ করছেন।

অপরদিকে, ঘনকুয়াশার কারণে যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা।


সান নিউজ/রেই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা