সারাদেশ

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গোপালগঞ্জে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে গোপালগঞ্জে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরাম এ সভার আয়োজন করে।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহস্রাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারীরাদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সরকারি বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মহববত আলী , সিভিল সার্জন ডা. নিয়াজ মোহম্মদ, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দু কুমার রায়, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী দিপক চন্দ্র তালুকদার, জেলা মাধ্যামিক শিক্ষক সমিতির সভাপতি মাহে আলম, পুলিশ সুপার সাইদুর রহমান খানসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে বক্তব্য রাখেন।

এদিকে, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে একই ধরনের সভা অনুষ্ঠিত হয়। সভায় মুকসুদপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। এর আগে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়া জেলার অন্যান্য উপজেলাগুলোতেও একই ধরনের কর্মসূচি পালিত হয়।

সান নিউজ/বকু/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা