সারাদেশ

বিদ্যালয়ের পাঠাগারে বই ও সিসি ক্যামেরা প্রদান 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নে অবস্থিত শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান 'রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে' পাঠাগার স্থাপন শীর্ষক এক মতবিনিময় সভা শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ 'আমার ভালোবাসা' গ্রুপের পক্ষ থেকে এ সময় বিদ্যালয়ের 'স্বাধীনতা সূবর্ণ রজন্তী পাঠাগার'-এর জন্য দুই হাজার বই এবং ১২ টি সিসি ক্যামেরা প্রদান করা হয়।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ, শিক্ষকমণ্ডলী এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ঢাকা অঞ্চলের সুপারিন্টেন্ডেন্ট প্রভাষ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন রিপোটার্স ফোরামের সভাপতি আছাদুজ্জামান এবং ঢাকার কুইন্স কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সরমিন আক্তার রোজী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে সুদূর কানাডা থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন বিদ্যালয়ের সাবেক ছাত্র প্রকৌশলী নওশের আলম ডাবলু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখ স্বাগত বক্তব্য রাখেন। বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি মো. নিরুল মিঞার সভাপতিত্বে এবং 'আমার ভালোবাসা' পেজের এডমিন সাইফুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম উজ্জল, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, বিসিএস (কৃষি) এসোসিয়েশনের মহাসচিব ড. কাজী আফজাল হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. মিজানুর রহমান প্রমুখ।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা