সারাদেশ

বগুড়ায় শিশুকে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার ধুনটের দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাহি উম্মে তাবাসসুমকে ধর্ষণের পর হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে এই হত‌্যার রহস‌্য উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা।

এর আগে ১৪ ডিসেম্বর ধুনট উপজেলার একটি বাঁশঝাড় থেকে তাবাসসুমের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তাবাসসুমের বাবা-মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। সে তার দাদা-দাদির সঙ্গে নশরতপুর গ্রামে থাকতো।

গ্রেফতারকৃতরা হলেন- ধুনট উপজেলার নশরতপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে বাপ্পি আহম্মেদ, দলিল উদ্দীন তালুকদারের ছেলে কামাল পাশা, সানোয়ার হোসেনের ছেলে শামীম রেজা ও সাহেব আলীর ছেলে লাবলু শেখ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা জানান, গ্রেফতার আসামি বাপ্পীর পরিবারের সঙ্গে শিশু তাবাসসুমের বাবা খোকনের দ্বন্দ্ব চলছিল। ঘটনার প্রায় তিন মাস আগে বাপ্পী তাবাসসুমকে হত্যা করে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। এরপর গত ১৪ ডিসেম্বর তাবাসসুম তার দাদা-দাদী এবং দুই ফুফুর সঙ্গে ইসলামী জলসায় গেলে আসামিরা তাকে ধর্ষণের পর হত্যার পরিকল্পনা করে। জলসা চলাকালে রাত ৯টার দিকে আসামিরা তাবাসসুমকে বাদাম কিনে দেয়ার লোভ দেখিয়ে হাজী কাজেম জুবেদা টেকনিক্যাল কলেজে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় তাবাসসুমের অতিরিক্ত রক্তক্ষরণ হলে সে নিস্তেজ হয়ে যায়। পরে তাকে গলাটিপে হত্যা করা হয়।

এই ঘটনাকে অন‌্যদিকে প্রবাহিত করার জন‌্য হত্যাকারীরা পরিকল্পনা করে। তাবাসসুমকে কোনো জন্তু জানোয়ার কামড়ে মেরে ফেলেছে এমনটি বোঝানোর জন্য হত্যাকারীরা কাটিং প্লাস দিয়ে তাবাসসুমের হাতের আঙ্গুল কেটে ফেলে। এবং লাশ মোকাম্মেলের বাড়ির দক্ষিণ পাশে বাদশার বাঁশ ঝাড়ে ফেলে রেখে যায় যাতে বাদশার ছেলে রাতুলকে সবাই সন্দেহ করে। এরপর বাপ্পী বাড়িতে চলে যায় এবং অন‌্য তিন আসামি জলসায় গিয়ে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে।

পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা আরও জানান, নিখোঁজের পর তাবাসসুমকে অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে তার লাশ বাঁশঝাড় থেকে উদ্ধার করে পুলিশ। পরে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের ৮ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা