সারাদেশ

সৈয়দ হেমায়েত আ.লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ার রাজনগর ইউনিয়নের কৃতিসন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক নির্বাহী সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির দুই বারের সাবেক সহ-সম্পাদক, অতীশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেম্বার বোর্ড অব ট্রাস্ট্রি ও পরিচালক (অর্থ), সাবেক তুখোড় ছাত্রনেতা সৈয়দ হেমায়েত হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, সাবেক ছাত্রনেতা সৈয়দ হেমায়েত হোসেন’কে আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে, সাবেক ছাত্রনেতা সৈয়দ হেমায়েত হোসেনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ শুভকাঙ্খীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, সৈয়দ হেমায়েত হোসেন ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আর্দশের একজন কর্মী হিসেবে পরিচ্ছন্ন রাজনীতি করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সেবামূলক নানানভাবে প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা