সারাদেশ

নানা সংকটে দিশেহারা পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট

শামীম রেজা, মানিকগঞ্জ : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। প্রতিদিন প্রায় দুই থেকে আড়াই হাজারের মত বাস, ব্যক্তিগত ছোট গাড়ি, পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন পারাপার হয় এই নৌরুট দিয়ে। কিন্তু প্রায় সময়ই বৈরী আবহাওয়া, নাব্যতা সংকট, ফেরি সংকটসহ নানা সমস্যার কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যানবাহন চালকদের। ফেরি চলাচল ব্যাহত হলে অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি, বাস এবং জরুরি পণ্যবাহী ট্রাক পার করা হয় তখনি দীর্ঘ ভোগান্তির কবলে পড়ে ট্রাক চালকরা। অপেক্ষা করতে হয় দিনের পর দিন।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নাব্যতা সংকটের কারণে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে। নদীতে ধীর গতিতে ড্রেজিং কার্যক্রম পরিচালিত হওয়ায় মূল চ্যানেলযোগে ফেরি চলাচলে এখনও বিঘ্ন ঘটছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ব্যবহৃত হয় ছোট বড় মোট ১৯টি ফেরি। তবে এর মধ্যে ৬টি ফেরি বিকল হয়ে মেরামত কারখানায় রয়েছে। বাকি ১৩টি ফেরির মাধ্যমে চলছে যান পারাপারের কাজ। ৬টি ফেরি বিকল থাকায় ভোগান্তি বাড়লেও অল্প সময়ে ফেরিগুলো মেরামত করা সম্ভব নয় বলে জানান কর্তৃপক্ষ। এছাড়া ফেরিগুলো বেশ পুরাতন হওয়ায় লক্কর ঝক্কর হয়ে যাওয়ার ফলে নষ্ট হয় বেশি। নষ্ট ফেরিগুলো নাম মাত্র মেরামত করে আবার নৌরুটে নামানো হয় বলে অভিযোগ রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলে ১৩ থেকে ১৪টি। যার মাধ্যমে ১ দিনে সর্বোচ্চ দুই থেকে আড়াই হাজার যানবাহন পার করা সম্ভব। যখনি এর চেয়ে বাড়তি চাপ পড়ে তখনি শুরু হয় ভোগান্তি।

কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, খুলনাগামী কয়েকজন ট্রাক চালকদের সাথে কথা হলে তারা বলেন, ফেরি চলাচল ব্যাহত হলেই সীমাহীন দুর্ভোগে পড়তে হয় তাদের। অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি, বাস এবং জরুরি পণ্যবাহী ট্রাক পার করা হয় কিন্তু আমাদের অপেক্ষা করতে হয় দিনের পর দিন। যারা নির্ধারিত টিকিটের চেয়ে বেশি টাকা দেয় তারাই আগে টিকিট পায়। অতিরিক্ত টাকা না দিলে আমাদের সহজে পাড়ের টিকিট দেয় না কর্তৃপক্ষ। যাত্রীবাহী বাসের দোহাই দিয়ে আমাদেরকে ঘাটে আটকে রাখা হয়। যখন ঘাটে আটকা পড়ে যাই তখন পকেটের সব টাকা খাওয়া দাওয়াতেই চলে যায়।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সংকট প্রকট। এছাড়া নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এর মধ্যে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিতভাবে ফেরি চলাচল করার কারণে পাটুরিয়া ঘাট এলাকায় বাড়তি যানবাহনের চাপ রয়েছে। যে কারণে ভোগান্তি বাড়ছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা