সারাদেশ

পঞ্চগড়ে মোটরসাইকেল আরোহী সড়ক দূর্ঘটনায় নিহত

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলায় সড়ক দূর্ঘটনায় ওসমান গণি (৫০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বৃষ্পতিবার (১৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার বাংলাবান্ধা মহাসড়কের ব্র্যাক ইএনজিও শিংপাড়া এলাকায় এই সড়ক দূর্ঘটনাটি ঘটে।

নিহত ওসমান গণি সদর ইউনিয়নের শুড়িভিটা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওসমান গণি বৃহষ্পতিবার সকালে পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটসাইকেল যোগে রওনা হন। তিনি এ সময় বাংলাবান্ধা মহাসড়ক পঞ্চগড় শিংপাড়া ওজন স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা তেঁতুলিয়াগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইলেকের মুখোমুখি সংর্ঘষ হয়। মোটরসাইকেল আরোহী ঘটনা স্থলে গুরুতর আহত হয়।

এদিকে খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের এম্বুলেন্স তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করে। মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু আক্কাস্ আহম্মদ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।

সান নিউজ/আরজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা