সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ভ্যাকসিন সংরক্ষণে স্বাস্থ্য প্রশাসন তৎপর

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : দেশে করোনার ভ্যাকসিন আসায় ঠাকুরগাঁওয়ে সংরক্ষণ এবং প্রয়োগে সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য প্রশাসন। ইতোমধ্যে ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের ইপিআই ভবনের ১০টি ফ্রিজের মধ্যে ২টি ফ্রিজ ফাঁকা করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ভ্যাকসিন এলেই সেখানে যথা নিয়মে সংরক্ষণ করা হবে।

এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে করোনার ভ্যাকসিন প্রয়োগের জন্য ৬ সদস্যের ভ্যাকসিনেটর টিম গঠন করা হয়েছে। তাদের মধ্যে ২ জন চিকিৎসক করোনার টিকা প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তারা ফিরে এলে অন্যান্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।

সিভিল সার্জন অফিসের স্টোর কিপার হেলাল উদ্দীন জানান, ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের ইপিআই সেন্টারে ১০টি ফ্রিজ রয়েছে। এর মধ্যে ২টি ফ্রিজ থেকে রুটিন ভ্যাকসিন সরিয়ে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ২টি ফ্রিজ করোনার ভ্যাকসিন সংরক্ষণের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

সিভিল সার্জন অফিসের অপর কর্মচারী বদরুজ্জামান লেমন জানান, এখানে করোনার
ভ্যাকসিন সংরক্ষণে কোন সমস্যা হবে না। যথারীতি সকাল বিকালে তাপমাত্রা রেকর্ড করা হবে। তারপরও জেলায় ৭টি ভ্যাকসিনের চাহিদা পাঠানো হয়। ঢাকা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে রুটিন ভ্যাকসিনের পাশাপাশি করোনার ভ্যাকসিন সংরক্ষণের। তারপরও চাহিদা অনুযায়ী ফ্রিজ এলে ভাল হয়।

সিভিল সার্জন ড. মাহফুজার রহমান সরকার জানান, করোনা ভ্যাকসিন সংরক্ষণের জন্য আমাদের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা পর্যায়ের যে স্টোর রয়েছে তার মধ্যে ২টি আইএলআর ফ্রিজ প্রস্তুত রয়েছে। সেখানে প্রাপ্ত ভ্যাকসিনসমূহ রাখতে পারব। উপজেলা পর্যায়েও একটি করে আইএলআর ফ্রিজ প্রস্তুত রাখা হয়েছে। কাজেই জেলা ও ইপজেলা পর্যায়ে ভ্যাকসিন সংরক্ষণের প্রস্তুতি আমাদের রয়েছে। তারপরও ৭টি নতুন ফ্রিজের চাহিদা দেওয়া হয়েছে। বেশি পরিমাণে ভ্যাকসিন এলে যাতে তা সংরক্ষণে অসুবিধা না হয়। এখন যে পরিমাণ ভ্যাকসিন আসার কথা তা সংরক্ষণে কোন সমস্যা হবে না।

তিনি আরও বলেন, ভ্যাকসিন প্রয়োগের জন্য ৬ সদস্যের টিম প্রস্তুত করা হয়েছে। ২ জন
ভ্যাকসিন পুশ করবেন। ৪ জন থাকবেন স্বেচ্ছাসেবী। তাদের প্রশিক্ষণ খুব শীঘ্রই শুরু হবে।সদর হাসপাতাল ও উপজেলা হাসপাতালে প্রথম পর্যায়ে ভ্যাকসিনেটর কার্যক্রম শুরু হবে।পর্যায়ক্রমে তা ইউনিয়ন পর্যায়ে তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৫০২ জন। যাদের মধ্যে ১৪০৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। মারা গেছে ২৯ জন।


সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা