সারাদেশ

নরসিংদীতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ 

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদী জেলায় চলতি মৌসুমে ৫৫ হাজার ৩১১ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রায় ৩হাজার ৩৬ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি হয়েছে। জেলার রবি মৌসুমে বোরো ধানের বীজতলা পরিচর্যা ও জমি প্রস্তুত শেষে এখন ধান বপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বেশকিছু এলাকায় বোরো লাগানোর কাজ শুরু হয়েছে। আগামী ১৫ দিনের বপনের কাজ শেষে হবে বলে ধারনা করা হচ্ছে। আবহাওয়া অনুকুলে থাকলে এ বছর ধানের বাম্পার ফলন হতে পারে বলে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় ৫৫ হাজার ৩১১ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উচ্চফলনশীল (উফসী) জাতের ৪৮হাহজার ৯১৪ হেক্টর, হাইব্রীড জাতের ৬ হাজার হেক্টর ও স্থানীয় জাতের ৩৯৭ হেক্টর। বোরো চাষ সফল করতে ২হাজার ৭১৩ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা অতিক্রম করে এ বছর অর্জিত হয়েছে ৩হাজার ৩১৭ হেক্টর জমিতে।

বোরো চাষ সফল করতে কৃষি বিভাগের সার্বিক তত্তাবধানে মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শোভন কুমার ধর। জেলায় বোরো চাষ সফল করতে স্থানীয় কৃষি বিভাগ সারের চাহিদা নির্ধারণের মধ্যে ইউরিয়া ১৬হাজার ৩৬৫ মেট্রিকটন, টিএসপি ৬হাজার ২০১ মেট্রিকটন, এমওপি ৬হাজার ৯৬১ মেট্রিকটন, জিপসাম ৪হাজার ৫ মেট্রিকটন, জিংক সার ৪৬৪ মেট্রিকটন, ডিএপি ৬হাজার ৬১৫ মেট্রিকটন।

রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান জনান, বোরো চাষ সফল করতে রায়পুরায় ১হাজার ৮৬০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রীড বীজ প্রদান করেছি। তাছাড়া ৫০ একর জমিতে ট্রেতে বীজতলা তৈরী করা হয়েছে। তিনি বলেন আমরা এ বছর বোরো চাষে লক্ষ্যমাত্রা অতিক্রম করার আশা করছি।

নরসিংদীতে এ বছর বোরো আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নরসিংদী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন। তিনি আরো জানান, বোরো আবাদ সফল করতে শুকনো বীজতলা উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং নরসিংদীতে ২৫ হেক্টর জমিতে শুকনো বীজতলা তৈরী করা হয়েছে।

এ বিষয়ে নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শোভন কুমার ধর আরো জানান, আমরা কৃষকদের হাইব্রীড এবং উচ্চ ফলনশীল জাতের বোরো ধান চাষের জন্য উৎসাহিত করছি। উচচফলনশীল জাতের ব্রী ধান ৫০, ৬৩, ৬৪, ৮৯, ৯২ জাতগুলো যাতে কৃষকদের নাগালে দিতে পারি সেই ব্যবস্থা করছি। পাশাপাশি ব্রী ধান ২৮ চাষ করার পরিবর্তে উচ্চ ফলনশীল জাতে বোরো ধান চাষের জন্য উৎসাহিত করছি। কারণ গত এক থেকে দেড় বছর যাবৎ ব্রী ধান ২৮ ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে গেছে।

তিনি আরও বলেন, বোরো চাষে অধিক ফলন লাভের জন্য আমরা কৃষকদের প্রশিক্ষণ প্রদান করছি। বোরো চাষ সফল করতে নরসিংদী জেলায় সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত সার মজুত রয়েছে।


সান নিউজ/এসআইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা