সারাদেশ

শিবগঞ্জে উন্নয়ন পরিকল্পনা নিয়ে নৌকার প্রার্থীর সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শিবগঞ্জ ডাক বাংলো চত্বরে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শিবগঞ্জ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ মনিরুল ইসলাম।

শিবগঞ্জ পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি মেয়র প্রার্থী হিসেবে শিবগঞ্জ পৌরসভাকে ঘিরে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানান।

এসময় আসন্ন শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জিকে ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম জানান, শিবগঞ্জ পৌর এলাকার অতি দরিদ্র মানুষের জন্য অযৌক্তিক বর্ধিত পৌরকর বাতিল, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিবগঞ্জ বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা সমূহে সিসি ক্যামেরা স্থাপন, শিল্প ও বাণিজ্য সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

এছাড়াও খেলাধুলার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে আরও উন্নত আধুনিক শিবগঞ্জ স্টেডিয়াম, স্যুইমিংপুল ও জিমনেসিয়াম নির্মাণ, মসজিদ-ঈদগাহ-কবরস্থানের উন্নয়ন, পৌর এলাকাকে মাদকমুক্ত ঘোষণাসহ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে বর্জ্য শোধনাগার নির্মাণ, নৈশ বিদ্যালয় নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা করা, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটানো, নাগরিক সেবাকে অন লাইনের আওতায় আনা, আমের বাজার সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ ও আম সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ মোট ২৬টি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রকৃতির উপহার আম সম্পদকে ঘিরে বিশেষ পরিকল্পনা রয়েছে।

মেয়র নির্বাচিত হলে আম সম্পদ সংরক্ষণে হিমাগার নির্মাণের উদ্যোগ নিবো। এমনকি এনিয়ে জাপানের একটি প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানের সাথে প্রাথমিক আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান আসাদ, কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেনাউল ইসলামসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা