সারাদেশ

 গাজীপুরে রাসায়নিক কারখানায় আগুন, নিহত ১

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। তাছাড়া আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে অন্তত ২১ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিস্ফোরণ থেকে আগুন লেগে কারখানার হাইড্রোজেন পার অক্সাইড প্ল্যান্টের অধিকাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন কারখানার সহকারী মহাব্যবস্থাপক আব্দুর রউফ।

উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এএসএম কেমিক্যাল নামে এই কারখানায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আলমগীর হোসেন নামে একজন শ্রমিক নিখোঁজ রয়েছে, ধারণা করা হচ্ছে অগ্নিদগ্ধ লাশটি লেও তার পরিচয় বলতে পারেনি সংশ্লিষ্টরা।

কারখানার কর্মকর্তা আব্দুর রউফ বলেন, “কারখানাটিতে হাইড্রোজেন পার-অক্সাইড উৎপাদন করা হত। বিকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে হাইড্রোজেন পার অক্সাইড প্ল্যান্টে আগুন লাগে। আগুনে প্ল্যান্টের অধিকাংশ যন্ত্রপাতি পুড়ে গেছে।”

তবে তিনি বিস্ফোরণের কারণ বলতে পারেননি। গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, বিকাল সাড়ে ৪টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে।

পরে জয়দেবপুর, টঙ্গী ও ময়মনসিংহের ভালুকাসহ বিভিন্ন স্টেশনের মোট ৮টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৭টা ৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত পৌনে ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানোর পর একজনের লাশ উদ্ধার করা হয় জানিয়ে তিনি বলেন, লাশটি আলমগীর হোসেন নামে একজন নিখোঁজ শ্রমিরের বলে ধারণা করা হচ্ছে।

তবে আরও কেউ নিখোঁজ আছে কিনা তা তিনি বলতে পারেননি। আগুনের কারণও তিনি বলতে পারেননি। শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, আগুন নেভাতে গিয়ে টুকরো কাচের আঘাতে কারখানার ২০-২২ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে ইসহাক, সুজা উদ্দিন, সিলভেস্টা, আশরাফুল, মনির ও আমিনুল নামে ৬ জনকে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাছাড়া কারখানার সাপ্লাইম্যান মো. টুটুল, সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, মেশিন অপারেটর আবির হোসেন, রোকুনুজ্জামান ও ওয়াসিম আকরামসহ অন্যরা অল্প আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি।

অপারেটর আবির বলেন, বিকাল ৪টার দিকে হাইড্রোজেন পার অক্সাইড প্লান্টে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন লেগে ছড়িয়ে পড়ে প্লান্টজুড়ে। গাজীপুরে রাসায়নিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস কারখানার প্রধান ফটকের সামনের মুদিদোকানি মোফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ বিকট শব্দে আশপাশের জমি কেঁটে ওঠে।

“আতঙ্কে আশপাশের লোকজন ছুটোছুটি করে। মুহূর্তেই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পরে কারখানার আশপাশ। এক ভীতিকর পরিস্থিতি তৈরি হয় সবার মধ্যে। মুহুর্মুহু বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের কারখানা, বসতবাড়ি, দোকানপাটে আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন ছুটাছুটি করে। হুড়োহুড়ি করে কারখানার বাইরেও অনেকে আহত হয়েছে।”

ঘটনা তদন্তের জন্য গাজীপুর জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলার ডিসি এসএম তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবুল কালামকে প্রধান করে ৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তির দাফন বাবদ পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে বলে তিনি জানান। তাছাড়া আহত শ্রমিকদের যাবতীয় চিকিৎসা কারখানার পক্ষ থেকে বহন করা হবে বলে জানিয়েছেন কারখানা কর্মকর্তা আব্দুর রউফ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা