সারাদেশ

পাল্টে যেতে বসেছে অসহায় শিক্ষকের জীবনধারা

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও থেকে : নির্জন এলাকায় পরিত্যক্ত ঘরে একাকি বসবাসকারী চাকরিচ্যুত সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের জীবনের পালে হাওয়া লেগেছে। পাল্টে যেতে চলেছে তার জীবনের গতিপথ। তার আবাসন ব্যবস্থা, চিকিৎসা ও ভাতাসহ সব বিষয়ে দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

ঠাকুরগাঁও সদর উপজেলার খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবেদীন স্কুলে পাঠদানের অনুমতি গ্রহণসহ বিদ্যালয়ের ভবন নির্মাণের ব্যবস্থা করেন। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটি অজ্ঞাত কারণে অমানবিকভাবে তাকে চাকরিচ্যুত করে। এ ঘটনার তিনি আদালতের আশ্রয় নেন।
কিন্তু মামলা চালাতে চালাতে সহায় সম্বলহীন মানুষ গড়ার কারিগর জয়নাল নিঃস্ব হয়ে পড়েন। নিজস্ব আত্মীয় পরিজন না থাকায় বুড়িরবাঁধ পানি উন্নয়ন বোর্ডের একটি পরিত্যক্ত ঘরে একাকি জীবন যাপন শুরু করেন। ওই ঘরে একটি চকি একটি টেবিল এবং কয়েকটি চাদর ও কম্বলই তার একমাত্র সম্বল। বিদ্যুৎবিহীন অন্ধকার ঘরে থাকতে থাকতে কাহিল হয়ে পড়েছেন তিনি।

বয়সের ভারে নূয়ে পড়া অসহায় জয়নাল আবেদীনের শরীরে বাসা বেধেছে একাধিক রোগ।কোমর ব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত তিনি। আত্মসম্মান নিয়ে সচেতন এই ব্যক্তির আজ খাবার ও ওষুধ কেনার সামর্থ্য নেই। পড়নের কাপড়ের অবস্থাও জীর্ণ। চিরকুমার এই অসহায় মানুষটিকে দেখারও কেউ নেই। সারাদিন পরে থাকেন ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন বকসের হাটে। সেখানে ময়লা আবর্জনায় শুয়ে দিন কাটান তিনি। অর্থাভাবে মানুষের কাছে হাত পেতে যা পান তাই নিয়ে চলে তার একাকি জীবন।

এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। বৃহস্পতিবার আকচা ইউনিয়নের ইউপি সদস্য ওই মানুষ গড়ার কারিগরকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন তার কথা বার্তা শোনেন এবং তাকে প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের আওতায় একটি পাকা ঘর প্রদানের আশ্বাস দেন। সেই সাথে বয়োবৃদ্ধ হওয়ায় তাকে একটি বয়স্কভাতা কার্ড করে দেওয়া হবে বলে জানান।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, আকচা ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ঘরে বসবাসকারী জয়নাল আবেদীনের বিষয়ে প্রশাসনের সবাই ওয়াকিবহাল রয়েছেন। ডিসি স্যারের নির্দেশনামতে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে ওই শিক্ষককে ডেকে আনা হয়। তাকে প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের আওতায় একটি ঘর প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও তার জীবধারণের জন্য একটি বয়স্কভাতা কার্ড ও চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করা হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা