সারাদেশ

কালীগঞ্জে ৯ যানবাহনকে জরিমানা ও মামলা

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহ কালীগঞ্জে এবার মহাসড়কে চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ অভিযানে যাত্রীবাহী গড়াই ও রপসা পরিবহনসহ ৯টি যানবাহনে মামলা ও সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমানসহ থানার পুলিশ ফোস উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা জানান, ইদানীং মহাসড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে। পরিবহন চালকদের প্রতিযোগিতামূলক বেপরোয়া গতিতে যান চলাচলের মূল দুর্ঘটনার কারণ। যানবাহন চলাচলে শৃংখলা ফিরিয়ে আনতে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।


সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা