সারাদেশ

যশোরে নূর আলী মেম্বর হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার  

নিজস্ব প্রতিনিধি, খুলনা : যশোরে নূর আলী মেম্বর হত্যা মামলার ৩ আসামিকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) এর একটি আভিযানিক দল।

শুক্রবার (১৩ মার্চ ) রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি পাইপগান, ৫ রাউন্ড শর্টগানের কার্তুজ এবং ৩টি মোবাইল উদ্ধার করা হয়। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) শুক্রবার রাত ১১টার দিকে অভিযান পরিচালনা করে যশোর জেলার অভয়নগর থানাধীন রানাগাতী গ্রাম এলাকায় জনৈক মহির আকুঞ্জীর বসত বাড়ী থেকে একাধিক মামলার পলাতক আসামি মিজানুর রহমান আকুঞ্জী এবং নুর আলী মেম্বর হত্যার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেন।

আটককৃতরা হলেন রানাগাতী গ্রামের আবছার আকুঞ্জীর ছেলে মিজানুর রহমান আকুঞ্জী (২৬), শুভরাড়া গ্রামের আঃ মজিদ গাজীর ছেলে মোঃ সোহাহ গাজী (২২) ও মোঃ মিজান হাজী (২৬)।প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা নুর আলী মেম্বর হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামী মিজানুর রহমান নিজেও নুর আলী মেম্বরকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে ছিল। এছাড়াও তারা হত্যাকান্ড সম্পর্কে আরো অনেক গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্যমতে ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু ও হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ৭ মার্চ সন্ধ্যার পর নূর আলী মেম্বার যশোর জেলার অভয়নগর থানাধীন বাবুর হাট বাজার হতে ছেলের মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত ৮টার দিকে তারা বাবুরহাট বাজারস্থ মাতৃ মন্দির এর পিছনের রাস্তায় পৌঁছা মাত্র আনুমানিক ১২ থেকে ১৪ জন এর একটি সন্ত্রাসী দল পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। মোটর সাইকেল থামা মাত্রই সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। নূর আলী মেম্বর মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং তার ছেলে মোঃ ইব্রাহিমের শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে, এতে করে সে গুরুতরভাবে আহত হয়। অতপর সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মৃত নূর আলী মেম্বর ৭নং শুভরাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি এলাকার সকল সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। এ চাঞ্চল্যকর ও নৃশংস হত্যাকান্ডের পর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য এলাকার সর্বস্তরের জনগণ প্রতিবাদ জানিয়ে আসছিল।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা