সারাদেশ

লকডাউন : নয় মামলায় জরিমানা ৩০ হাজার

মাসুম লুমেন, গাইবান্ধাঃ গাইবান্ধায় লক ডাউনের দ্বিতীয় দিনে স্বাস্থ্য বিধি না মানা ও নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে গাইবান্ধা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন এর নেতৃত্বে করোনা সংক্রমণ ও বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্য বিধি না মানা, নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা ও মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে ৯ টি মামলায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার, জুয়েল মিয়াসহ স্থানীয় পুলিশ।

এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনসচেতনতা সৃষ্টি করতেই এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা