সারাদেশ

শরীয়তপুরে পূর্ব শক্রতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলায় সাত বছর পর দেশে ফিরেই হত্যার শিকার হয়েছেন দাদন খলিফা (৩০) নামক এক যুবক। পূর্ব শক্রতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোর ৪টায় আহত অবস্থায় ঢাকা নেয়ার সময় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার গয়ঘর গ্রামের নুরুল হক খলিফার বাড়ির মসজিদের সামনে তাকে কুপিয়ে জখম করা হয়।

নিহত দাদন খলিফা উপজেলার শৌলপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গয়ঘর গ্রামের সেকেন্দার খলিফার ছেলে। এ ঘটনায় পালং মডেল থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, গয়ঘর গ্রামের ইদ্রিস খাঁর সঙ্গে দাদনের বাবা সেকেন্দার খলিফার দন্ড চলে আসছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গয়ঘর গ্রামের নুরুল হক খলিফার বাড়ির মসজিদে নামাজ পড়ে দাদন বের হন। এসময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা ইদ্রিস খাঁ, এসকান্দার সরদারসহ ১০-১৫ জন দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়িভাবে কোপাতে থাকেন। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এরপর দাদনকে স্থানীয়রা শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা নেয়ার পথে পোস্তগোলা এলাকায় তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা সেকান্দর খলিফা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আরো ১৫ জন অজ্ঞাত আসামি করে পালং মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সংবাদ লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

দাদন খলিফার বাবা সেকেন্দার খলিফা বলেন, ইদ্রিস খাঁর নেতৃত্বে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই। তিনি আরও বলেন, সাত বছর মালেয়শিয়া থাকার পর গত ৩০ মার্চ দেশে ফেরত আসে। কয়েকদিন হলো বিয়ে করেছে। এসময়ই সন্ত্রাসীরা আমার ছেলেকে হত্যা করেছে।

পালং থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার চেষ্টা চলছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা