সারাদেশ

শেবাচিম হাসপাতাল পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: করোনাকালীন সময়ে রোগীদের চিকিৎসা সেবা শতভাগ নিশ্চিত করতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল এবং বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল।

রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস এবং বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ জনপ্রশাসন ও স্বাস্থ্যবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের পর সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে হাসপাতাল ব্যবস্থাপনা, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং করোনা ও ডায়রিয়া আক্রান্তসহ সকল ধরনের রোগীদের চিকিৎসা সেবার উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা তিনি। এসময় হাসপাতালের নানামুখি সংকট আর সমস্যার কথা শুনে বিস্মিত হন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল।

এসময় সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা। পাশাপাশি এগুলো দ্রুত সমাধান করে হাসপাতালে চিকিৎসা সেবার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা মতবিনিময়কালে বলেন, ‘এ হাসপাতালে চিকিৎসক-নার্সদের পাশাপাশি তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারীর ব্যাপক সংকট রয়েছে। নেই পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মী। করোনা রোগীর অধিক চাপ বেড়েছে। করোনা ওয়ার্ডে দায়িত্বপালন করা চিকিৎসক এবং নার্সরা কোয়ারেন্টাইনে থাকার ফলে চিকিৎসক ও সাপোটিং স্টাফের ঘাটতি থাকছে।

তারা আরও বলেন, ‘করোনা ওয়ার্ডে লিফট না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে রোগীরা। করোনা ওয়ার্ডে আইসিইউ বেডের চরম সংকট রয়েছে। আবার আইসিইউসহ বিভিন্ন যন্ত্রপাতি পরিচালনার জন্য নেই দক্ষ টেকনিশিয়ান। যার ফলে নষ্ট হচ্ছে দামি যন্ত্রপাতি। এছাড়া প্রায় বছর ধরে শেবাচিমের বর্জ্য অপসারণ করছে না সিটি কর্পোরেশন। এর ফলে গোটা হাসপাতাল ক্যাম্পাসে দুর্গন্ধসহ স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে।

বিভিন্ন সংকট এবং সমস্যার বিষয়ে গুরুত্ব দিয়ে বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল বলেন, ‘আমরা সবাই মিলে করোনা মহামারি প্রতিরোধে এক সাথে কাজ করবো। সবাই নিজের স্থান থেকে দেশকে ভালোবেশে দেশের মানুষের সেবা করার চেষ্টা করবেন। আমি হাসপাতালের যে সমস্যাগুলো চিহ্নিত হয়েছে সে বিষয় নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলে সমাধানের চেষ্টা করবো।

পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে শেবাচিমের করোনা ওয়ার্ডে লিফট স্থাপনে গণপূর্ত বিভাগকে এবং হাসপাতাল চত্বর থেকে বর্জ্য অপসারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন বিভাগীয় কমিশনার।

পৃথক দুটি মতবিনিময় সভা এবং হাসপাতাল পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহীন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ.এম সাইফুল ইসলাম, উপ-পরিচালক ডা. জসিম উদ্দিন, বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ /আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা