সারাদেশ

সভাপতি মিম, সম্পাদক সালমান

নিজস্ব প্রতিনিধি, রাবি : বাংলাদেশের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন সাইকোলজি স্টুডেন্টস এসোসিয়েশন (পিএসএ) এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিম মারিহা মৃধাকে সভাপতি এবং ২০১৭-১৮ শিক্ষার্থী সালমান রশিদ শান্তকে সাধারণ সম্পাদক করা হয়।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা শেষে কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুল লতিব সম্রাট।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সাদিয়া সুলতানা নিশাত (ইবি) ও ইফফাত জাহান শমী (বশেমুরবিপ্রবি), যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা মেহেরিন (শাবিপ্রবি), সাংগঠনিক সম্পাদক রাফিউর রহমান (তেজগাঁও কলেজ), সহ-সাংগঠনিক সম্পাদক অনুপমা আনজুম (হাবিপ্রবি), আনিকা তাবাসসুম (ইডেন কলেজ), কোষাধ্যক্ষ মিনহাজ উদ্দিন (রাবি), সহকারী কোষাধ্যক্ষ - হৃদয় ইফতেখার ইফতি (বাহার কলেজ), প্রচার ও প্রচারণা সম্পাদক রিফাত হাসান রবিন (বশেমুরবিপ্রবি), সহকারী প্রচার ও প্রচারণা সম্পাদক জারিন তাসনিম (শাবিপ্রবি), আরাফাত বাদশা (নোবিপ্রবি), দপ্তর সম্পাদক নোয়েল নাহিদ টিপ (রাবি), সহকারী দপ্তর তামান্না তাজরীন তিশা (কুবি)। এবং নির্বাহী সদস্যবৃন্দ- আফিয়া সুলতানা, আয়শা সিদ্দিকা আশা, সুমাইয়া বিনতে আজাদ, আতিক মোহাম্মদ জুবায়ের, নাফিসা জাহান, জিনাত ইমু, সজল মুহিব, মারিয়া হায়দার শান্তা, ফৌজিয়া কালাম কান্তা, আফসানা আফরিন।

কমিটি গঠনের নির্দেশনায় ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজীর আহমেদ তুষার।

এর আগে ২০২০ সালের ১২ মার্চ রাবি মনোবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থীর হাত ধরে যাত্রা শুরু করে পিএসএ। মহামারীর এমন পরিস্থিতিতে পিএসএ অনলাইনভিত্তিক তাদের সেবা দিয়ে আসছে। বিশেষত, শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ঘটানো এবং সকলের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ পর্যন্ত বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, ফেসবুক লাইভ এর আয়োজন করেছে। এবং অভিজ্ঞ মনোবিজ্ঞানীদের দ্বারা টেলিকাউন্সেলিং সেবা দিয়ে আসছে পিএসএ।

সান নিউজ/এএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা