সারাদেশ

নোয়াখালী পৌরসভাসহ ৬ ইউনিয়নে লকডাউন

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয় ইউনিয়নে শনিবার (৫ জুন) সকাল থেকে শুরু হয়ে সর্বাত্মক লকডাউন। যা চলবে ১১ জুন (শুক্রবার) রাত ১২টা পর্যন্ত চলবে।

পৌরসভা ও সদর উপজেলার নোয়ান্নই, কাদিরহানিফ, বিনোদপুর, অশ্বদিয়া, নেওয়াজপুর ও নোয়াখালী ইউনিয়নে সাত দিনের জন্য এ লকডাউন ঘোষণা করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা জাহান উপমা বলেন, ঘোষিত লকডাউন বাস্তবায়নে ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে নোয়াখালী শহরে দুটি ও ইউনিয়নগুলোতে আরও তিনটি মোবাইল টিম কাজ করছে। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের নির্দেশ দেয়া হয়েছে।

এতে ফার্মেসী ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাঁচা বাজার খোলা থাকবে এবং শর্তসাপেক্ষে খোলা থাকবে খাবার হোটেল। তবে হোটেলে বসে খাবার খাওয়া যাবে না।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা