সারাদেশ

হাঁটতে গিয়ে তরুণী নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, সিলেট: হাঁটার কথা বলে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর তরুণীর সন্ধান পাচ্ছে না পরিবার। সিলেট নগরীর খাসদবির এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ জানান, রোববার (২০ জুন) বিকেল ৫টার দিকে সাবরিনা সুলতারা রুমি নামের তরুণীটি বাসা থেকে বেরিয়ে আর ফিরেননি। রাতে রুমির বাবা আব্দুল মান্নান সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পুলিশ জানায়, রুমির উচ্চতা ৫ ফুট ও গায়ের রং শ্যামলা (হালকা পাতলা গঠন)। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো কালো বোরকা। হাত-পায়ে ছিল কালো মোজা।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, ‘মেয়েটির সঙ্গে মোবাইল ফোন নেই। পরিবার জানিয়েছে, সে মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে পড়াশোনাও সেভাবে করেনি। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।’

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

পাকিস্তানে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট, মানুষের ভোগান্তি চরমে

প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেওয়ার পর...

বৃদ্ধকে গুলি করলো কালো পোশাক ও হেলমেট পরা দুর্বৃত্তরা

নোয়াখালীর সোনাইমুড়ীতে কালো পোশাক ও হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা জামাল...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা