সারাদেশ

পুনর্বাসনের দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: ভূমিদস্যু হটাও ভূমিহীন বাঁচাও - দূর্নীতি হটাও দেশ বাঁচাও এবং খাস জমির অধিকার ভূমিহীন জনতার স্লোগান নিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২২ জুন) সকালে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলী আজগর সভাপতিত্ব করেন।

মানববন্ধনে বক্তারা বলেন , বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাংলাদেশের একটি পরিবারও গৃহহীন থাকবে না। মাথা গোঁজা ঠাঁই হবে সবার। মুজিব শতবর্ষে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ জেলায় প্রথম পর্যায়ে ৭৯৬ টি এবং দ্বিতীয় পর্যায়ে ৪৮১ টি পরিবারকে ভূমি ও ঘর নির্মাণ করে দিয়েছেন বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় পর্যায় ক্রমে দেশের সকল জেলা, উপজেলা,ইউনিয়ন পর্যায়ে সকল ভূমিহীন, গৃহহীন ও অসহায় পরিবারকে ভূমি ও গৃহ নির্মাণ করে দেওয়া হবে বলে জানান বক্তারা।

সব শেষে নেতৃবৃন্দ ও ভূমিহীন পরিবারের সদস্যরা জেলা প্রশাসক এর নিকট স্মারক লিপি প্রদান করেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা