সারাদেশ

পানছড়িতে স্ত্রীকে কুপিয়ে হত্যা স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির পানছড়িতে রুনালী ত্রিপুরা নামের পাঁচ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী দহ কুমার ত্রিপুরাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ১নং লোগাং ইউপির নীলাধন কার্বারী পাড়ার রেবতি ত্রিপুরার ছেলে।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে পানছড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রুনালীর ছেলে শ্যামল ত্রিপুরা জানায়, ৮ জুলাই বৃহস্পতিবার বিকেল থেকেই বাবা-মায়ের মাঝে বার বার কথা কাটাকাটি হয়। দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহের জের এ হত্যা কান্দের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

তিনি আরও জানায়, সকাল ৫টার দিকে গাছ কাটার দামা দিয়ে বাবার এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে পানছড়ি বাজার এলাকা থেকে ঘাতক স্বামীকে আটক করা হয়। এ ঘটনায় ময়না তদন্তের জন্য লাশ খাগড়াছড়ি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা