সারাদেশ

বগুড়ায় গাঁজার গাছসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার আদমদীঘিতে গাঁজার গাছসহ আজিজুল ইসলাম শান্ত (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কাশিমিলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শান্ত উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের সবেদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার (১০ জুলাই) সকালে কারাগারে পাঠানো হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামে বসতবাড়ির আঙিনায় বেশ কিছু ফুলগাছের সঙ্গে গাঁজার গাছ লাগিয়ে চাষ করে আসছিলেন যুবক শান্ত। এ সংবাদ পেয়ে শুক্রবার রাত ৯টার দিকে তার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এসময় ছোট-বড় মিলে চারটি গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা