সারাদেশ

সিদ্ধান্ত না বদলালে দুর্বার আন্দোলনের হুমকি

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: সাত দিনের সময়সীমা বেধে দিয়ে চট্টগ্রামের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল না হলে চট্টগ্রামবাসী ‘দুর্বার গণপ্রতিরোধ’ গড়ে তুলবে। পূর্ব রেলের সদর দপ্তর (সিআরবি) এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) ৫০০ শয্যার হাসপাতাল, ১০০ আসনের মেডিকেল কলেজ ও ৫০ আসনের নার্সিং ইনস্টিটিউট স্থাপনের প্রকল্প নিয়ে চট্টগ্রামে চলছে বিক্ষোভ কর্মসূচি।

গত বছরের মার্চে এ প্রকল্পের জন্য বেসরকারি ইউনাইটেড এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেডের সঙ্গে সরকারের চুক্তি হয়। সম্প্রতি এই প্রকল্পের জন্য রেলওয়ে হাসপাতাল কলোনির কোয়ার্টার উচ্ছেদ শুরু হলে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ শুরু হয়।

সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনগুলোর ধারাবাহিক প্রতিবাদের অংশ হিসেবে শুক্রবার বিকেলে সিআরবি সাতরাস্তার মোড়ে পরিবেশবিষয়ক সংগঠন ইকো ফ্রেন্ডসের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে যোগ দেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদ, ওব্যাট থিংক ট্যাঙ্ক চট্টগ্রাম, ড. মুহাম্মদ শহীদুল্লাহ ফাউন্ডেশন, স্মাইল বাংলাদেশ সংগঠনের সদস্যরা।

ইকো ফ্রেন্ডস’র সভাপতি উত্তম কুমার আচার্য্য’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পরিবেশবিদ ও বীর মুক্তিযোদ্ধা ড. মুহাম্মদ ইদ্রিস আলী, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মহানগর আওয়ামী লীগের সদস্য জামশেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া, গণ অধিকার ফোরামের মহাসচিব এমএ হাসেম রাজু, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিটুল দাশগুপ্ত, ইপসা’র সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সমাজকর্মী নেছার আহমেদ খান, চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক শহীদ ফারুকী, বাংলাদেশ গীতিকবি সংসদের সাংগঠনিক সম্পাদক দিলিপ ভারতী, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)’র বিভাগীয় সমন্বয়ক জিয়াউর রহমান কল্লোলসহ আরও অনেকে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মুন্সীগঞ্জে প্রয়াত উপমন্ত্রী আব্দুল হাই  স্মরণে দোয়া মাহফিল 

মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা