সারাদেশ

ধাওয়া দিয়ে ছিনতাইকারী ধরলো পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লায় জসিম উদ্দিন নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকা থেকে ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির একটি টিম তাকে আটক করে।

আটক ছিনতাইকারী চান্দিনা পৌর এলাকার ছায়কট গ্রামের খলিলুর রহমানের ছেলে। তার কাছ থেকে ছিনতাই করা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ি পুলিশের ইন্সপেক্টর জিয়াউল চৌধুরী বলেন, দুপুরে নিমসার এলাকায় একটি কাভার্ডভ্যান হোটেলের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ সিএনজিকে থাকা তিন ছিনতাইকারী চালককে ঘিরে ছুরিকাঘাত করে নগদ সাড়ে ৪ হাজার টাকা, মোবাইল ও অন্যান্য জিনিস নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় কাভার্ডভ্যান চালক চিৎকার করলে হাইওয়ে পুলিশের টহলরত একটি টিম ছিনতাইকারীদের ধাওয়া করে। দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও মূলহোতা জসিম উদ্দিনকে আটক করা হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা