সারাদেশ

নরসিংদীতে কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন 

নিজস্ব প্রতিনিধি,নরসিংদী: সরকারী নির্দেশনায় ঈদের পর লকডাউনের আজ প্রথম দিনে নরসিংদীতে কঠোরভাবে পালিত হচ্ছে।

শুক্রবার (২৩ জুলাই) অন্যান্যদিনের মতো দুরপাল্লার যাত্রীবাহী পরিবহন রাস্তায় দেখা যায়নি। পাশাপাশি রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতি ছিলো স্বাবাভিক সময়ের চেয়েও অনেক কম। শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি দিয়ে জরুরী কাজ সেরে নিচ্ছেন অনেকে। আর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ বিভাগ ও স্বাস্থ্য বিভাগ কঠোরভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

সিভিল সার্জন ডা: মো. নুরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১৬৯ জনের করোনা সংগ্রহ করা হলে তারমধ্যে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গিয়েছেন ২জন।

অপরদিকে নরসিংদীর কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো. মিজানুর রহমান জানান, এই হাসপাতালে ৮০জন রোগী ভর্তির ধারণ ক্ষমতা থাকলেও এরমধ্যে ভর্তি রয়েছে ১০০জন। এছাড়া চিকিৎসক ও নার্সের অভাব রয়েছে।

এছাড়া লকডাউন বাস্তবায়ন করতে গিয়ে আইন অমান্য করায় দুপুর পর্যন্ত ৬টি মামলায় চার হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করেছেন জেলা প্রশাসনের ভ্রমমাণ আদালত।

সান-নিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা